
পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর তেল পাম্পে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেলে সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তেল মজুতকালে হাতে নাতে ধরা পড়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম এ শাস্তি দেন।
এ বিষয়ে জেলা প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীম বলেন, ‘অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের আইন অনুযায়ী সতর্ক ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া কাগজপত্র শুধরে নিতে সময় দেওয়া হয়েছে। আমরা এই পাম্পটি নজরদারিতে রেখেছি। অপরাধের পুনরাবৃত্তির বিষয়টি আমার জানা ছিল না। সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে জামায়াত-সমর্থিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘এটা তার ছোট ভাই আব্দুল হান্নান দেখাশোনা করে। তবে তার সকল কাগজপত্র আছে বলে তিনি দাবি করেন। এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।’

আসামি রণদীর গোপ জামিনে বের হয়েই ধর্ষণ মামলা তুলে নিতে বাদীকে হুমকি দিচ্ছেন। আজ শনিবার দুপুরে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে মামলার বাদী লিখিত বক্তব্যে এসব কথা বলেন। লিখিত বক্তব্য বাদী বলেন, আমার প্রতিবন্ধী ও বোবা মেয়ের ধর্ষণ মামলার আসামি রণদীর গোপ সম্প্রতি জামিনে...
২২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধ মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার পাইন্দং ইউনিয়নের বৃন্দাবনহাট বাজারে বিএনপির দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগেঝিনাইদহ শহরের তাজ ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে বাগ্বিতণ্ডার একপর্যায়ে পাম্পশ্রমিকদের হামলায় নীরব হোসেন (২২) নামের এক যুবক মারা গেছেন। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। তিনি কালীগঞ্জ উপজেলার বাদুরগাছা গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে এবং ঝিনাইদহ শহরের বকুলতলা এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।
১ ঘণ্টা আগে
রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থকদের হাতাহাতির মধ্যে পড়ে মো. আলাউদ্দিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় উপজেলা মডেল মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে