
মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অঞ্চলে সামরিক ও আঞ্চলিক উত্তেজনার কারণে টানা ১১৫ দিন আটকে থাকা বাংলাদেশি জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র ১৭ জন নাবিক দেশে ফিরেছেন।
বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন এই জাহাজটিতে মোট ৩১ জন নাবিক ছিলেন। দীর্ঘ সময় অবরুদ্ধ অবস্থায় মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় অগ্রাধিকার ভিত্তিতে তাঁদের ১৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর আব্দুল মালেক জানান, দেশে ফেরা নাবিকদের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং রয়েছেন। তাঁরা এরই মধ্যে স্ব-স্ব পরিবারের কাছে পৌঁছে গেছেন।
দেশে ফিরে আসা নাবিকদের একজন, জাহাজটির ২৪ বছর বয়সী থার্ড অফিসার মো. আরিফ ইফতেখার নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘মনে হয়েছিল আর হয়তো কখনোই দেশে ফিরতে পারব না।’
দীর্ঘদিন আটকে থাকার অভিজ্ঞতা বর্ণনা করে তিনি জানান, পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তার চরম অনিশ্চয়তা এবং বিকট শব্দের আতঙ্কে প্রায়ই রাতে চমকে উঠতেন তাঁরা।
জাহাজটির প্রধান মাস্টার শফিকুল ইসলাম খান বলেন, ‘দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন এবং অবরুদ্ধ অবস্থায় কাটানো শারীরিক ও মানসিক পরিস্থিতির কথা বিবেচনা করে বিএসসি অগ্রাধিকার ভিত্তিতে এই ১৭ জনকে দেশে ফেরানোর সিদ্ধান্ত নেয়। আমি নিজে প্রায় ৯ মাস পর এবং সহকর্মীদের কয়েকজন ১০ মাস পর স্বদেশে ফিরলাম।’
দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হয়ে গত ২১ জুলাই বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এই নাবিকেরা।
কীভাবে মুক্ত হলো ‘বাংলার জয়যাত্রা’?
বিএসসি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ টন ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ারটি সিঙ্গাপুরভিত্তিক একটি চার্টারের অধীনে গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে।
কাতারের মেসাইদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে নামানোর পর এপ্রিল মাসের দিকে আঞ্চলিক উত্তেজনা প্রবল হয়ে ওঠে। নিরাপত্তা ঝুঁকির কারণে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি না পাওয়ায় দীর্ঘ ১১৫ দিন সেখানে নোঙর করে থাকতে বাধ্য হয়।
অবশেষে ২৩ জুন প্রয়োজনীয় ছাড়পত্র পেয়ে জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পৌঁছায়। সেখানে জ্বালানি নেওয়া ও জাহাজের তলদেশ পরিষ্কারের কাজ শেষে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে ৩৭ হাজার টন সার বোঝাই করে দক্ষিণ আফ্রিকার ডারবান ও কেপটাউনের উদ্দেশে যাত্রা করে।
বিএসসি জানিয়েছে, আটকে থাকার পুরো সময়ে জাহাজটি চার্টার চুক্তির আওতাভুক্ত থাকায় কোনো আর্থিক ক্ষতি হয়নি।
এদিকে জাহাজের স্বাভাবিক কার্যক্রম সচল রাখতে দেশে ফেরা ১৭ জন নাবিকের স্থলাভিষিক্ত হিসেবে সমসংখ্যক নতুন নাবিককে ইতিমধ্যে ডারবানে পাঠানো হয়েছে। তাঁরা জাহাজে উঠে দায়িত্ব গ্রহণ করেছেন।
পরবর্তী পণ্য বোঝাই শেষে আগামী কয়েক দিনের মধ্যে ‘বাংলার জয়যাত্রা’ ডারবান ত্যাগ করবে। বিএসসি জানিয়েছে, জাহাজটির পরবর্তী সম্ভাব্য গন্তব্য মালয়েশিয়া। সেখানে পৌঁছানোর পর বিএসসি জাহাজে থাকা অবশিষ্ট ১৪ জন নাবিকের মধ্য থেকে আরও কয়েকজনকে পর্যায়ক্রমে বদলে দেশে ফেরানোর উদ্যোগ নেবে।

র্যাব আরও জানায়, ঘটনার পর আসামিরা আত্মগোপনে চলে গেলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করা হয়। পরে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান আসামি ফরিদ ঢাকার মিরপুর এলাকায় আত্মগোপনে রয়েছেন। এরপর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগে
একসময় নদী মানেই ছিল জীবন। আর সেই জীবনের অন্যতম প্রতীক ছিল চাঁদপুরের ফরিদগঞ্জের বুক চিরে বয়ে যাওয়া ডাকাতিয়া নদী। এই নদীকে কেন্দ্র করেই জীবিকা নির্বাহ করত উপজেলার হাজারো পরিবার। প্রমত্তা স্রোত, লঞ্চ, ট্রলার, নৌকার চলাচল, জেলেদের মাছ ধরার ব্যস্ততা, নদীকেন্দ্রিক হাট-বাজার, শিশু-কিশোরদের জলকেলি—সব মিলিয়
২২ মিনিট আগে
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইয়াসিন আরাফাত (২০) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াসিন আরাফাত কক্সবাজার শহরের পেশকারপাড়া এলাকার বাসিন্দা আলিম হোসেনের ছেলে।
২৪ মিনিট আগে
রাজশাহীতে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিন এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বেলা ১১টার দিকে নগরের বুলনপুর এলাকার মিশন বালিকা উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ফারিনা আজিবা ঝিলিক (১৩) বিদ্যালয়টির অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে নগরের সুফিয়ানের মোড় এলাকায় পরিবারের...
২৭ মিনিট আগে