
পাবনার সাঁথিয়ায় জুমার নামাজকে কেন্দ্র করে মসজিদে সংঘর্ষের ঘটনার এক দিন পর সংবাদ সম্মেলন করে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহর বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হামলায় ইন্ধন দেওয়ার অভিযোগ তুলেছেন পাবনা-১ (সাঁথিয়া) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। একই সঙ্গে তিনি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমানের প্রত্যাহার দাবি করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সাঁথিয়া উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের ইমাম হোসাইন অডিটরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ব্যারিস্টার মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী দায়িত্বের বাইরে গিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন। আপনার (প্রধানমন্ত্রীর) বিশেষ সহকারী যদি দায়িত্বের বাইরে গিয়ে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলান, তাহলে এর দায় তাকেই নিতে হবে। প্রয়োজনে এর দায়ভার প্রধানমন্ত্রীকেও নিতে হবে। শুক্রবার বড় ধরনের ষড়যন্ত্র হয়েছিল, জনগণ তা প্রতিহত করেছে।’
তিনি অভিযোগ করেন, জুমার নামাজকে কেন্দ্র করে জামায়াতের নেতা-কর্মী ও মুসল্লিদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করেনি বলেও দাবি করেন তিনি।
সাঁথিয়া থানার ওসি আনিছুর রহমানের প্রত্যাহার দাবি করে এমপি মোমেন বলেন, তাঁর বিরুদ্ধে ঘুষ ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে। হামলার শিকার ব্যক্তিরা মামলা করতে থানায় গেলে তাঁদের বাধা দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিএনপি পরিকল্পিতভাবে লোকজন জড়ো করে হামলার পরিবেশ সৃষ্টি করেছিল এবং পুলিশ তাদের সহযোগিতা করেছে। এ সময় তাঁর সমর্থকদের বাড়িতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
মসজিদে ইমামতি প্রসঙ্গে ব্যারিস্টার মোমেন বলেন, ‘আমাকে বিএনপির সভাপতি বলার কে যে আমি মসজিদে ইমামতি করতে পারব না? জনগণ ভালোবেসে আমাকে ইমামতি করাচ্ছে। বিএনপির অনুমতি নিয়ে যদি ইমামতি করতে হয়, তাহলে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতে পারে না।’
বিকেলে ঘটে যাওয়া ছুরিকাঘাতের ঘটনাকে ‘পরিকল্পিত নাটক’ উল্লেখ করে তিনি দাবি করেন, এ ঘটনায় যাঁকে অভিযুক্ত করা হচ্ছে, তিনি জামায়াত বা এনসিপির কেউ নন।
সংবাদ সম্মেলনে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক আনিছুর রহমান, ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তফা কামাল মানিক, পৌর আমির হাফেজ আব্দুল গফুর, জেলা যুব বিভাগের সেক্রেটারি তাইজুল ইসলামসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার (২৪ জুলাই) দুপুরে আফতাবনগর (ছেঁচানিয়া) বাজার জামে মসজিদে জুমার নামাজের আগে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন খুতবা দিতে গেলে এ নিয়ে আপত্তি ওঠে। পরে মসজিদের ভেতরে জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
তবে ব্যারিস্টার মোমেনের এসব অভিযোগের বিষয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ, বিএনপি বা সাঁথিয়া থানার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

গত বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে কয়েকজন ইজিবাইক চালকের দুর্ব্যবহারের একটি ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে আজ বিকেলে ছাত্রপ্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় চালকদের সঙ্গে কথা বলতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন ইজিবাইকচালক ছাত্রদের ওপর হামলা চালান।
৩ মিনিট আগে
আজ শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
১৮ মিনিট আগে
গোপন সংবাদের ভিত্তিতে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড়সংলগ্ন কাজী ওয়াকফ টাওয়ারের উত্তর পাশের সড়কে অভিযান চালানো হয়। এ সময় একটি মাঝারি আকারের স্পিকার বক্সসহ আব্দুল্লাহ আল রাহাত মামুনকে আটক করা হয়।
২৭ মিনিট আগে
কালীগঞ্জ পৌরসভার তুমুলিয়া মোড় এলাকাটি অত্যন্ত জনবহুল ও ব্যস্ততম একটি বাণিজ্যিক কেন্দ্র। এখানে চারটি বাস ও অটোরিকশা স্ট্যান্ড রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এবং শত শত যানবাহন এই পথ দিয়ে চলাচল করে। এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে থাকা বিদ্যুতের খুঁটির গোড়ায় পর্যাপ্ত মাটি নেই।
৩৫ মিনিট আগে