
লক্ষ্মীপুরে কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতে দ্বিতীয় দিনের অভিযানে জেলার ছয় থানার বিভিন্ন এলাকা থেকে ১৮২ জনকে আটক করা হয়েছে। এর আগে প্রথম দিনের অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়। সব মিলিয়ে দুই দিনের অভিযানে ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগও রয়েছে। প্রায়ই কিশোর গ্যাংয়ের সদস্যদের মধ্যে মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনা ঘটছে।
এসব অভিযোগের ভিত্তিতে জেলার প্রতিটি থানা এলাকায় একযোগে অভিযান শুরু করে পুলিশ। দ্বিতীয় দিনের অভিযানে ১৮২ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় ও অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই করা হচ্ছে।
পুলিশ জানায়, দুই দিনের অভিযানে মোট ৪৪৮ জনকে আটক করা হয়েছে। এর আগে প্রথম দিনের অভিযানে ২৬৬ জনকে আটক করা হয়। পরে যাচাই-বাছাই শেষে ২১৫ জনকে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্য ৫১ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
দ্বিতীয় দিনের অভিযানে লক্ষ্মীপুর সদর থানায় ৬৪ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ২০ জন, রামগঞ্জ থানায় ২৪ জন, রামগতি থানায় ১৩ জন, কমলনগর থানায় ১৭ জন এবং ডিবি পুলিশের অভিযানে ২৩ জনসহ মোট ১৮২ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সদর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ ও মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। কিশোর অপরাধ প্রতিরোধে জেলা পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি আটক কিশোরদের তথ্য যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মিশন আচার্য বলেন, ‘আমার মা বাসাবাড়িতে কাজ করে আমাকে বড় করেছেন। আমাদের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। আমি কোনো রাজনৈতিক দল বা কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। আমি সরকারের কাছে আমার চাকরিটি ফিরিয়ে দেওয়ার জন্য সদয় বিবেচনার অনুরোধ করছি।’
৩৪ মিনিট আগে
মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা, ভাঙচুর ও শ্রমিকদের মারধরের অভিযোগে হবিগঞ্জে শুরু হওয়া অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট সোমবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা শিমুল বিশ্বাসের আহ্বানে সাড়া দিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের ছয় থানায় কিশোর গ্যাং ও উঠতি বয়সী বখাটেদের বিরুদ্ধে একযোগে অভিযান চালিয়ে ৯৯ জনকে আটক করেছে জেলা পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলায় যৌথ অভিযানে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪৭ জনে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সদর, চন্দ্রগঞ্জ, রায়পুর, রামগঞ্জ...
২ ঘণ্টা আগে
সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়াগামী একটি বোট থেকে ৬৫ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় মানব পাচারকারী চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে।
২ ঘণ্টা আগে