
চট্টগ্রাম নগরের (চট্টগ্রাম-৯ আসন) আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তামিম ইকবাল।
আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আসকারদীঘিরপাড় এলাকায় অবস্থিত এই কেন্দ্রে আসেন তামিম। একটি সাদা পাজেরো করে এসে সামনে-পেছনে সেনা নিরাপত্তায় তিনি কেন্দ্রে প্রবেশ করেন। এ সময় তাঁর ভাই ক্রিকেটার নাফিস ইকবালও।
ভোট দেওয়ার পর সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে তামিম ইকবাল বলেন, ‘সুন্দর পরিবেশে জীবনের প্রথম ভোট দিলাম। খুবই ভালো লাগছে। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছি।’
এদিকে এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা কে বি এম মোস্তফা জামান বলেন, বেলা ১১টা পর্যন্ত এই কেন্দ্রে ১৪ শতাংশ ভোট পড়েছে।

‘এক সপ্তাহ ধরে খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম ভোট দেব। প্রথমবার ভোটার হয়েই নতুন একটা পরিবেশ পেয়েছি। ভোট দিতে এসেও কোনো ঝামেলা হয়নি।’ কথাগুলো বলছিলেন পূর্ব শেওড়াপাড়ায় মনিপুর উচ্চবিদ্যালয়ে (ব্রাঞ্চ-৩) ৭৮ নম্বর কেন্দ্রে ভোট দিতে আসা শিক্ষার্থী সুমাইয়া তাবাসসুম ইকরা।
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লাইনে দাঁড়িয়ে নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।
২৭ মিনিট আগে
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ভোটকেন্দ্রে নারীদের ভোটকক্ষে প্রবেশ করার অভিযোগে এক বিএনপি নেতাকে দুই হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা...
২৯ মিনিট আগে
ভোটার তালিকার তথ্য হালনাগাদের কারণে ভোট বঞ্চিত হয়েছেন ফরিদপুরের মনোয়ারা বেগম নামে এক নারী। ভোটকেন্দ্রের কক্ষে ঢুকেও ভোট না দিয়ে বাড়িতে ফিরে যেতে হয়েছে তাঁকে। তাঁর ভোটার স্লিপের পেছনে লিখে দেওয়া হয়েছে, ‘অ্যাপে আছে, লিস্টে (পিডিএফ) নেই।’
৩১ মিনিট আগে