
কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী সহকারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ৪৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুর রহমান রানা পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩১৯ ভোট।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংসদীয় আসন কুড়িগ্রাম-১-এ (ভূরুঙ্গামারী-নাগেশ্বরী) মোট ভোটার ৫ লাখ ৬০ হাজার ২৬৬ জন। নাগেশ্বরী উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৪৯ হাজার ৬৮৭ জন। এই উপজেলায় জামায়াতের আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৯২ হাজার ৫৯৮ ভোট পেয়েছেন। বিএনপির সাইফুর রহমান রানা ধানের শীষ প্রতীকে ৬৯ হাজার ১২৯ ভোট পেয়েছেন।
ভূরুঙ্গামারী উপজেলার মোট ভোটার ২ লাখ ১০ হাজার ৫৭৯ জন। এই উপজেলায় জামায়াতের আনোয়ারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে ৪৬ হাজার ৯০০ ভোট পেয়েছেন। বিএনপির সাইফুর রহমান ধানের শীষ প্রতীকে ৫৩ হাজার ১৯০ ভোট পেয়েছেন।
এ ছাড়া কুড়িগ্রাম-১ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মোস্তাফিজুর রহমান মোস্তাক, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে হারিসুল বারি রনি ও জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে আব্দুল হাই প্রতিদ্বন্দ্বিতা করেন। অপর দিকে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের বিন ইয়ামীন মোল্লা ৮ ফেব্রুয়ারি জামায়াতকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি সংসদীয় আসনের মধ্যে সব কয়টিতেই জয়লাভ করেছে বিএনপি প্রার্থীরা। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ৪২৮টি কেন্দ্রের ২ হাজার ৪৩৯টি কক্ষে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
৩ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মূখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বিজয়ী হয়েছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহবুবের রহমান শামীম থেকে ২৬ হাজার ৭৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
১৭ মিনিট আগে
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া, নেছারাবাদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম বিন সাঈদীকে ৯,২৪০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
৩০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী ১,২, ৩ ও ৪ আসনের সব কটিতেই জয় পেয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থীরা। এর মধ্যে নীলফামারী-১ আসনে বিজয়ী হয়েছেন আব্দুস সাত্তার, নীলফামারী-২ আসনে আল ফারুক আব্দুল লতিফ, নীলফামারী-৩ আসনে ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনে হাফেজ আব্দুল মুত্তাকিম বিজয়ী হয়েছেন।
৩৬ মিনিট আগে