
বরিশালের মুলাদীতে জুয়া, চুরি-ডাকাতি ও মাদক কারবার বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার সোনামদ্দিন বন্দরে বাজার কমিটি ও ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আয়োজকদের দাবি, উপজেলার সফিপুর ইউনিয়নের সোনামদ্দিন বন্দরসহ বাটামারা, নাজিরপুর ও চরকালেখান ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাদক কারবার, চুরি, ডাকাতি, জুয়াসহ বিভিন্ন সামাজিক অপরাধ বেড়ে যাওয়ায় এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
মানববন্ধনে ওই অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ব্যানার ও ফেস্টুন হাতে ব্যবসায়ী, ইমাম, চাকরিজীবী ও স্থানীয় বাসিন্দারা সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে কর্মসূচিতে সংহতি জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ। এতে বক্তব্য দেন সফিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফখরুল আহসান শাহজাদা মুন্সী, বাজারের সাবেক সভাপতি জানে আলম দুলাল চৌধুরী, সমাজ সেবক ফালান সরদার, ইজারাদার নাসির উদ্দিন, ব্যবসায়ী সমিতির সভাপতি হিরো চৌধুরী, নিপু চৌধুরী এবং ইউপি সদস্য আলী আহমেদ সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সোনামদ্দিন বন্দর কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘এলাকার কিছু চিহ্নিত মাদক কারবারি ও অপরাধী চক্রের কারণে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। মাদকাসক্তদের একটি অংশ চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। ফলে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে চুরির ঘটনা বেড়েছে এবং ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠন ‘পাঠকবন্ধু’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২১ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে ছিলেন।
৩৪ মিনিট আগে
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ।
১ ঘণ্টা আগে
বরিশালের মুলাদীতে পৌর এলাকায় দীর্ঘদিনের ত্রুটিপূর্ণ একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এবং জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে পুরো এলাকা। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলাদী...
১ ঘণ্টা আগে