
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চকপাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশের একটি চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে ছিলেন।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩ জুলাই) রাত ১১টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন চকপাড়া বিওপির বিপরীতে ভারতের সীমান্তবর্তী এলাকায় সন্দেহজনক লোকসমাগমের খবর পাওয়া যায়। তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নজরদারি জোরদার করে।
বিজিবি জানায়, সীমান্ত পিলার ১৮৩/৩-এস সংলগ্ন ভারতের মালদা জেলার মুসলিমপাড়া এলাকায় বিএসএফের দায়িত্বপূর্ণ অঞ্চলে সীমান্তের নিরাপত্তা বাতি বন্ধ ছিল। একই সঙ্গে সেখানে কয়েক ব্যক্তির অবস্থানের তথ্য পাওয়া যায়। গোয়েন্দা তথ্য অনুযায়ী, শূন্যরেখা থেকে প্রায় ৬০০ গজ ভারতের অভ্যন্তরে মুসলিমপাড়া এলাকায় আনুমানিক ১২ জন অবস্থান করছিলেন।
খবর পেয়ে বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নেন। সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে সমন্বয় করে নজরদারিতে অংশ নেন।
পরে বিজিবির গোয়েন্দা সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বিএসএফ নিজস্ব যানবাহনে ওই ব্যক্তিদের মালদার একটি হোল্ডিং সেন্টারে নিয়ে যায়।
এ বিষয়ে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিজিবি সকল ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।’

ঠাকুরগাঁও শহরে একসময় ৬০০ থেকে ৭০০ জন স্বর্ণের কারিগর থাকলেও এখন সেই সংখ্যা ২০০ থেকে ২৫০ জনে নেমে এসেছে। মাত্র কয়েক বছরের ব্যবধানে প্রায় দুই-তৃতীয়াংশ কারিগর কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন। সংসার চালাতে না পেরে বাধ্য হয়ে অনেকে অটোরিকশা চালাচ্ছেন, রাজমিস্ত্রির জোগালি দিচ্ছেন কিংবা পানের দোকান....
১৪ মিনিট আগে
মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদীতে অভিযান চালিয়ে ৯ হাজার মিটার কারেন্ট জাল, ৪০টি চায়না দুয়ারি জাল ও প্রায় ৩০০০ গ্রাম ইলিশ জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। পরে জব্দ করা অবৈধ জাল উপজেলা পরিষদ প্রাঙ্গণে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।
১৯ মিনিট আগে
গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা এবং আজ সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। অভিযানে ইলিশ ধরার সময় হাতেনাতে ১৭ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ৭ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হয়....
৩০ মিনিট আগে
বিজ্ঞানের উৎকর্ষের এ যুগে বন্ধ্যাত্ব মেনে নেওয়ার বিষয় নয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির ফলে বন্ধ্যাত্বের চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সঠিক সময়ে রোগ নির্ণয় ও নিয়মিত চিকিৎসার মাধ্যমে অনেক দম্পতির সন্তান লাভের আশা তৈরি হচ্ছে। বিজ্ঞানের সফলতায় এখন চিকিৎসার মাধ্যমে বন্ধ্যাত্বকে জয় করা সম্ভব।
৪০ মিনিট আগে