
কুমিল্লার মেঘনা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় সাত বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে মেঘনা থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি উপজেলার ভাওরখোলা ইউনিয়নের বকশিকান্দা গ্রামের শাহাব উদ্দিন খানের ছেলে মো. সোহাগ খান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জুলাই) রাতে বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
মেঘনা থানা সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালত মো. সোহাগ খানকে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায়ের পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী বিশেষ অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
১২ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
১ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে