
দক্ষতাভিত্তিক ও সৃজনশীল কার্যক্রমের মাধ্যমে সমাজ গঠনের লক্ষ্য নিয়ে কাজ করা সংগঠন ‘পাঠকবন্ধু’র ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরমান হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিনহাজুর রহমান মাহিম মনোনীত হয়েছেন। গতকাল শুক্রবার (৩ জুলাই) সংগঠনটির উপদেষ্টা বাংলা বিভাগের অধ্যাপক ড. রহমান হাবিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সাবেক সভাপতি আহসান হাবীব রানা এবং সাবেক সহসভাপতি মুমতাহিনা রিনি।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি মো. রায়হান হোসেন, যুগ্ম সম্পাদক মাহবুব আলম ফাহিম, সাংগঠনিক সম্পাদক অহনা খালেক, কোষাধ্যক্ষ আল আমিন হোসেন ইমন, উপকোষাধ্যক্ষ অপু মিয়া, আইটি সম্পাদক আহনাফ আল রাফি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বৃষ্টি আক্তার মরিয়ম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রুফাইদা রহমান, বিতর্কবিষয়ক সম্পাদক শাহারিয়ার ইসলাম সোহান এবং ক্রীড়া সম্পাদক নাজমুস সাকিব।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তাসফিয়া তাহসিন, শেখ তাসনিম ফাতিমা ও পারভেজ মোশারফ হোসেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. মিনহাজুর রহমান মাহিম বলেন, ‘ইবি ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীল ও দক্ষতাভিত্তিক কার্যক্রম পরিচালনাই হবে পাঠকবন্ধুর লক্ষ্য। একাডেমিক পড়াশোনার পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে সংগঠনটি কাজ করে যাবে।’
সভাপতি আরমান হোসেন বলেন, ‘সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধি এবং ক্যাম্পাসে নতুন কিছু উপহার দেওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য।’
উপদেষ্টা অধ্যাপক ড. রহমান হাবিব বলেন, ‘পাঠকবন্ধুর কার্যক্রম অন্যান্য সংগঠনের তুলনায় অনন্য। নতুন কমিটির সদস্যরা সক্রিয়ভাবে কাজ করে শিক্ষার্থীদের কল্যাণে নতুন উদ্যোগ নেবে বলে আমি আশাবাদী।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কাছ থেকে প্রতিবছর রাকসু ও হল সংসদ ফি আদায় করা হলেও সেই অর্থ ব্যয়ের নেই সুস্পষ্ট নীতিমালা। এই পরিস্থিতিতে দীর্ঘদিনের জমা অর্থের বড় একটি অংশ বর্তমান রাকসুর মেয়াদেই ব্যয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের দেওয়া বয়ানের সঙ্গে মাঠপর্যায়ের তথ্য, বাদীর বক্তব্য এবং প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় কিছু অসংগতি দেখা দিয়েছে। এজাহারের সময় নিয়েও রয়েছে গরমিল। আর বাদী বলছেন, এজাহারে কী আছে, তিনি জানেন না।
৫ ঘণ্টা আগে
খুলনা মহানগরে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় তা মোকাবিলা নিয়ে বিএনপি ও খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে। মহানগর বিএনপি গত সোমবার জরুরি সভায় এই পরিস্থিতির জন্য কেসিসির ‘ব্যর্থতাকে’ দায়ী করা হয়। এর পরদিন গতকাল মঙ্গলবার সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির...
৫ ঘণ্টা আগে
রাজধানী ঢাকায় বৃক্ষরোপণে ও সবুজায়ন বাড়াতে এক দশকে শতকোটি টাকার বেশি খরচ করা হয়েছে। কিন্তু পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা ক্যাপসের গবেষণা বলছে, এই সময়ে ঢাকায় গাছপালা আচ্ছাদিত সবুজ এলাকা কমেছে ৩১ শতাংশের বেশি। ১০ বছর আগে ঢাকায় সবুজ এলাকা ছিল ১২ দশমিক ৫২ শতাংশ, বর্তমানে তা ৮ দশমিক ৬৩ শতাংশে দাঁড়িয়েছে।
৫ ঘণ্টা আগে