
পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের একদিন পর বিপুল সিকদার (৫০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার সারেংকাঠী ইউনিয়নের গয়েশকাঠী গ্রামে বাড়ির পাশের একটি ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিপুল সিকদার ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিনোদ সিকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন বিপুল। স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি। আজ দুপুরে বাড়ির পাশের ধানখেতে কাজ করতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি তাঁর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন।
নিহতের বড় ভাই বিধান সিকদার বলেন, ‘আমার ভাই কৃষিকাজ করতেন। গতকাল দুপুরে আমার স্ত্রী মাধবী তাকে ডেকেছিল, কিন্তু সে সাড়া না দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর আর ফিরে আসেনি। আমাদের জানা মতে কারও সঙ্গে কোনো শত্রুতা ছিল না এবং ভাইয়ের শরীরে কোনো আঘাতের চিহ্নও নেই।’
বিধান সিকদার আরও জানান, নিখোঁজ হওয়ার আগে বিপুল তাঁর স্ত্রী মাধবীর একটি সোনার চেইন স্থানীয় বাজারের স্বর্ণকারের দোকানে বন্ধক রেখেছিলেন। চেইনটি ফেরত আনা নিয়ে কোনো বড় বিরোধ ছিল না।
স্থানীয় গ্রামপুলিশ সুব্রত রায় জানান, ধানখেতে বিপুলের মরদেহের পাশ থেকে একটি পুরোনো বিষের বোতল পাওয়া গেছে।
এ বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

ভুক্তভোগী শিশুটির বাবা-মা ঢাকায় পোশাক কারখানায় চাকরি করেন। শিশুটি তার এক বছরের ছোট ভাইকে নিয়ে কাউনিয়ায় দাদীর কাছে থাকত। গত মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে বাড়ির বাইরে খেলাধুলা করার সময় ওসমান গনি শিশুটিকে একা পেয়ে পেয়ারা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে ধর্ষণের চেষ্টা চালায় সে। এ সময় শ
৩ মিনিট আগে
চট্টগ্রামের সিটি গেট পুলিশ চেকপোস্টে বাস থেকে উদ্ধার ব্যাগ গোপনে সরিয়ে ইয়াবা আত্মসাতের উদ্দেশ্যের ঘটনায় সাত পুলিশ সদস্যের সম্পৃক্ততা পেয়েছে সিএমপির তদন্ত কমিটি। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থার সুপারিশ করে প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
দিনাজপুরের নবাবগঞ্জে রাতে সড়কে গাছ ফেলে একাধিক যানবাহনের গতি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় সুন্দরবন কুরিয়ার সার্ভিসসহ চারটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নূর মোহাম্মদ নামের একজনকে আটক করেছে পুলিশ।
১৯ মিনিট আগে
সন্ত্রাসবিরোধী আইনে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কাজী গুলশান আরা ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গতকাল রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
২৫ মিনিট আগে