
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার নারী যাত্রীর কাছ থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯০টি আইফোনসহ ১০২টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। পরে ৯৮টি মোবাইল ফোন জব্দ করা হয়। এগুলো চোরাচালানের উদ্দেশ্যে আনা হয়েছিল।
আজ সোমবার (১ ডিসেম্বর) তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন। পরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং অ্যাভসেকের বিমানবাহিনীর সদস্যরা তাঁদের কাছ থেকে এসব স্মার্টফোন উদ্ধার করেন।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বিবেচক) সহকারী পরিচালক (জনসংযোগ) কাওছার মাহমুদ সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বেলা ১১টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের (বিজি-১৪৮) দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। পরে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং অ্যাভসেকের বিমানবাহিনীর সদস্যরা যৌথভাবে ওই ফ্লাইটের সব যাত্রীকে বিশেষ নজরদারিতে রাখেন।
গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি চালিয়ে চার নারী যাত্রী—সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাতের শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেল ফোনসহ মোট ১০২টি মোবাইল ফোন পাওয়া যায়। পরে ওই যাত্রীরা ফোন সম্পর্কে কোনো তথ্য না দিতে পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি ফোন ডিএম (জব্দ) করে; যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা।
বেবিচক কর্তৃপক্ষ জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় সোনা, মোবাইল, সিগারেট পাচার করে। যেসব বিমান দুবাই, শারজাহ থেকে ঢাকায় আগমন করে, সেসব বিমানেই এসব চোরাচালান বেশি হয়ে থাকে। বিভিন্ন সময় বিমানবন্দরের কাস্টমস ও অন্য সংস্থা চেক করলেও তাঁরা কৌশল পরিবর্তন করেন। দুবাই, শারজাহর যেসব বিমান চট্টগ্রাম হয়ে আসে, সেসব বিমানে চোরাকারবারিরা চট্টগ্রাম থেকে তাঁদের নিজস্ব কিছু লোক ঢাকায় আসার জন্য ওঠে এবং বিমানের মধ্যেই কৌশলে সোনা, মোবাইল হস্তান্তর করে।

রাজশাহী বিভাগের তিন জেলায় হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ বেড়েছে। বগুড়া ও নওগাঁ জেলায় ইতিমধ্যে বেশ কিছু রোগী শনাক্ত হয়েছে। বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে জয়পুরহাটে এখনো নিশ্চিত রোগী পাওয়া না গেলেও হামে আক্রান্তের লক্ষণ থাকায় শিশুদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।
৩ ঘণ্টা আগে
১৫ দিন ধরে বৃষ্টিপাতে সুনামগঞ্জের ছোট-বড় অন্তত অর্ধশতাধিক হাওরের কাঁচা ধান তলিয়ে গেছে। জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে এক ফসলি জমির কয়েক হাজার হেক্টর বোরো ধান। পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাসে বলা হচ্ছে, ৬ এপ্রিল পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
৩ ঘণ্টা আগে
চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচ। কোথাও পড়ে আছে পরিত্যক্ত নির্মাণসামগ্রী, জমেছে আবর্জনা। সিরাজগঞ্জের হাটিকুমরুল-পাঁচলিয়া এলাকায় গড়ে তোলা ট্রাক টার্মিনাল ও চালক বিশ্রামাগারের চিত্র এটি। কয়েক বছর আগে নির্মাণ শেষ হলেও চালু না হওয়ায় পড়ে আছে পরিত্যক্ত অবস্থায়।
৩ ঘণ্টা আগে
সুষ্ঠু যান এবং পথচারী চলাচলের সুবিধার্থে রাজধানীতে ফুটপাত ও সড়কে অবৈধ দখল উচ্ছেদে গতকাল বুধবার অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রাজধানীর ফুটপাত এবং রাস্তার অনেকটা জুড়ে দোকান বসিয়ে নানাভাবে দখল করা হয়; যা যানজট সৃষ্টি ও দুর্ঘটনায় বড় ভূমিকা রাখে।
৪ ঘণ্টা আগে