রাজধানীর বনানীতে একটি বহুতল ভবনে আগুন লাগার খবর পাওয়া গেছে। আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ১১ তলা ভবনটির সর্বোচ্চ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। সন্ধ্যায় আগুন লাগার বিষয়টি ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়।
ফায়ার সার্ভিস জানায়, রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকার ১২ নম্বর সড়কের ৪৪ নম্বর বাসায় আগুন লেগেছে। ১১ তলা ভবনের ১১ তলায় আগুনের সূত্রপাত হয়। সংবাদ পাওয়ার পর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
ঘটনাস্থলটি সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে অবস্থিত। শুরুতে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। পরে পথে থাকা আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছালে মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে বলে জানা গেছে।
আগুন লাগার কারণ এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বরিশালের মুলাদী উপজেলার গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটি অনুমোদনের পাঁচ দিনের মাথায় সভাপতি পরিবর্তন করে নতুন কমিটি অনুমোদন দিয়েছে বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। পূর্বের কমিটি বাতিল বা সভাপতি পরিবর্তনের বিষয়ে প্রথম আদেশে কোনো কারণ উল্লেখ না থাকায় বিষয়টি নিয়ে স্থানীয়
১০ মিনিট আগে
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইয়াছিন মিয়া কয়েক দিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন। পারিবারিক নানা কলহের কারণে দুই দিন ধরে তিনি খাওয়াদাওয়া বন্ধ রেখেছিলেন। আজ সকাল ৭টার দিকে তাঁর বাবা তাঁকে খাবার খেতে ডাকেন। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে বাবা-ছেলের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে আলাই মিয়া ছেলেকে ধমক দিলে ইয়াছিন
১১ মিনিট আগে
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি আমনসহ অন্যান্য ফসলের জন্য আগস্ট মাসে ইউরিয়া ৬ হাজার ৩৭৯ টন, টিএসপি ৫৮৮, ডিএপি ১ হাজার ৮৬১ এবং এমওপি ১ হাজার ৯৬৮ টন চাহিদার বিপরীতে শতভাগ সরবরাহ পাওয়া গেছে।
১৪ মিনিট আগে
কামাল/২০১৩ ওকে: জসীম দ্বিতীয় দফায় খাতা দেখার অভিযোগের বিষয়ে জানতে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিক্ষা বোর্ডে গিয়ে দেখা যায়, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা ভেতরে অবস্থান করছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি না থাকায় প্রধান ফটক থেকেই তাঁদের ফিরে আসতে হয়
২২ মিনিট আগে