
ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকিরসহ চারজনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
সোমবার (২৯ জুন) বেলা আড়াইটার দিকে ঝালকাঠি জেলা কারাগার থেকে কড়া পুলিশি নিরাপত্তায় জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ওরফে জিএস জাকির, জেলা যুবলীগ নেতা মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ ও রাজাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব রুবেলকে ঝালকাঠির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির আহমেদের আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকার পতনের পর ঝালকাঠি সদর থানায় ছাত্রলীগ নেতা সুমন মণ্ডলের করা একটি বিস্ফোরক আইনের মামলায় আসামিদের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী বনি আমিন বাকলাই। শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম কবির আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে চারজনকে পুনরায় ঝালকাঠি জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁদের বিরুদ্ধে ঢাকার নিউমার্কেট থানার একটি হত্যা মামলাসহ ঝালকাঠির একাধিক বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে ১৮ জুন রাজধানীর বিএমইউ হাসপাতালের সামনে থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা রেজাউল করিম জাকির, মেহেদী হাসান মুন্না, শাহাজাদা পরাগ ও আহসান হাবিব রুবেলকে আটক করেন। পরে গত শনিবার (২৭ জুন) তাঁদের ঝালকাঠি জেলা কারাগারে আনা হয়। আজ সেখান থেকে আদালতে হাজির করা হয়।
রেজাউল করিম জাকির ঝালকাঠি পৌর শহরের বিকনা এলাকার বাসিন্দা এবং মো. সুলতান হাওলাদারের ছেলে। তিনি ২০২০ সালের ৬ আগস্ট থেকে জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করে আসছিলেন। এ ছাড়া তিনি ঝালকাঠি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
আসামিপক্ষের আইনজীবী বনি আমিন বাকলাই সাংবাদিকদের বলেন, আসামিদের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে আবেদন নামঞ্জুর করেছেন।

ময়মনসিংহের গৌরীপুরে ভোটার হতে আসা মোহাম্মদ মাসুদ (১৯) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুরে গৌরীপুর নির্বাচন অফিস থেকে তাঁকে আটক করা হয়েছে। আটক মাসুদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম মো. জোবায়ের ও মায়ের নাম শাকিলা খাতুন।
১ মিনিট আগে
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্রথমবারের মতো বায়োমেডিকেল ইনটেলিজেন্স, এআই উদ্ভাবন ও উদীয়মান টেকসই প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের কনফারেন্স রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৯ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনায় সংগ্রাম এনজিও কার্যালয়ে ঋণ বিতরণকে কেন্দ্র করে ঋণগ্রহীতা ও এনজিও কর্মীদের মধ্যে সংঘর্ষে দুজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ঘটে যাওয়া এ ঘটনায় আহতদের দশমিনা হাসপাতালে ভর্তি করে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা হাসপাতালে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঢাকার আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি নবী নেওয়াজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তাঁকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
২৪ মিনিট আগে