
কুমিল্লার চৌদ্দগ্রামে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। এ সময় তাঁর কাছ থেকে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। আজ রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার আলকরা ইউনিয়নের নোয়াইজ্জা গ্রামে এ ঘটনা ঘটে।
আটক মনির একই ইউনিয়নের সোনাইছা গ্রামের মাহবুবুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কালাম।
এসআই আবুল কালাম জানান, রোববার সকালে নোয়াইজ্জা গ্রামে স্থানীয় লোকজন মনিরকে মারধর করেন। পরে তাঁর কাছে একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ রয়েছে বলে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্রসহ থানায় নিয়ে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মনির প্রবাসে থাকাকালে নোয়াইজ্জা গ্রামের এক নারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান বলে অভিযোগ রয়েছে। ওই সম্পর্কের সূত্র ধরে তিনি ওই নারীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি দেশে ফিরে ওই গ্রামে গেলে স্থানীয় লোকজন তাঁকে আটক করে মারধর করেন এবং পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে অস্ত্র ও কার্তুজসহ থানায় নিয়ে যায়।
এসআই আবুল কালাম আরও জানান, এ ঘটনায় মনিরের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে অবৈধ অস্ত্র আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে।

কিশোরগঞ্জে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী পূজা মণ্ডপে নিরাপত্তা জোরদার, সিসিটিভি রেকর্ড সংরক্ষণ, অগ্নিনির্বাপণযন্ত্র রাখা এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রোববার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত জেলা আইনশৃঙ্খলা কমিটি
৭ মিনিট আগে
রাজধানীর জুরাইনে ছিনতাইয়ে বাধা দেওয়ায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক মো. জনিকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় গতকাল শনিবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁরা হলেন মো. মেহেদী হাসান বাপ্পি (২৮) ও মো. নুরুল আলম বারেক (২৪)। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া একটি মুঠোফোন
২৭ মিনিট আগে
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর (আরইউসি) বন্ধ থাকায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন পর্যন্ত আটটি ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং
৩১ মিনিট আগে
যোগ্যতা থাকুক বা না থাকুক, সব জায়গায় সরকারি দলের নেতা-কর্মীদের বসিয়ে দেওয়া হচ্ছে। এমনকি বিএনপির লোক ছাড়া কেউ সারের ডিলারশিপও পাচ্ছে না। যারা জনগণের কাছে ওয়াদা দিয়ে ভঙ্গ করে, তারা বিরোধী দলের আন্দোলনের প্রয়োজনীয়তা বুঝবে না।
৩৪ মিনিট আগে