
চট্টগ্রামে বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখাসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নগরের মুরাদপুরে অবস্থিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে এ কর্মসূচি শুরু হয়।
এর আগে সাধারণ শিক্ষার্থীদের একটি মিছিল নগরের ষোলশহর দুই নম্বর গেট এলাকা থেকে শুরু হয়ে শিক্ষা বোর্ডের সামনে গিয়ে জড়ো হয়। পরে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবিও জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী সামাদ বিন আলী বলেন, ‘বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বন্যার কারণে যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে পারেনি সেই পরীক্ষা বাতিল করে পুনরায় নেওয়া এবং শিক্ষা মন্ত্রীর পদত্যাগ—এই তিন দফা দাবিতে আমরা বিক্ষোভ করছি।’
তিনি আরও বলেন, ‘আজ দুপুর ২টা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে। এর মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি নেওয়া হবে।’

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, তাদের তিন দফা দাবি হলো—দেশের দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখতে হবে, বৈরী আবহাওয়ার কারণে সোমবারের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দিতে হবে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর
৫ মিনিট আগে
টানা বর্ষণ, নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসের ঝুঁকির কারণে ১৫ জুলাই পর্যন্ত বন্ধ রাখা বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আগামী ১৬ জুলাই থেকে পুনরায় খুলে দেওয়া হবে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং নতুন করে বড় ধরনের দুর্যোগের আশঙ্কা না থাকলেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
১১ মিনিট আগে
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
১৬ মিনিট আগে
দেশব্যাপী আলোচিত সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ মামলায় ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এ রায় ঘোষণা দেন। এসময় বাকি ৪ আসামিকে খালাস দেন আদালত।
২৯ মিনিট আগে