
মাগুরায় আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ২৩ এপ্রিল বিচারের জন্য অভিযোগ গঠনের ওপর শুনানির দিন ধার্য করা হয়েছে।
আজ রোববার সকালে মাগুরার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে অভিযোগপত্রের ওপর শুনানি হয়। শুনানিতে অভিযুক্ত হিটু শেখসহ গ্রেপ্তার সব আসামিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক এম জাহিদ হাসান অভিযোগ গঠনের ওপর শুনানি শেষে ২৩ এপ্রিল দিন ধার্য করেন।
গত ১৩ এপ্রিল চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে জমা দেওয়া হয়। এতে চারজনকে অভিযুক্ত করা হয়। মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী ও মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলাউদ্দিন সর্দার অভিযোগপত্র জমা দেন।
বড় বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরে গত ৬ মার্চ আট বছরের শিশুটি ধর্ষণের শিকার হয়। ঘটনার পর তাকে প্রথমে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হয়। অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ১৩ মার্চ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৮ মার্চ মাগুরা সদর থানায় মামলা করেন। মামলায় আসামি করা হয় বড় মেয়ের শ্বশুর, তাঁর স্ত্রী ও তাঁদের দুই ছেলে। এ ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরাসহ সারা দেশে বিক্ষোভ হয়।

নিজের জীবন বাঁচাতে মাত্র ৫ সেকেন্ড সময় পেয়েছিলেন তিনি। বাসটি ডুবে যাওয়ার মুহূর্তে কীভাবে নদীর পানিতে ছিটকে পড়লেন, তা তিনি বলতে পারেন না। নদী সাঁতরে ডাঙায় ওঠার সঙ্গে সঙ্গে এক উদ্ধারকারী তাঁর হাতের মোবাইলটি ছিনিয়ে নেন। সেটি আর ফেরত দেননি। তবে মোবাইল গেলেও বেঁচে ফিরতে পেরে শুকরিয়া আদায় করছেন খাইরুল।
১১ মিনিট আগে
বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে জাকারিয়া শয়ন (২৬) নামের স্বেচ্ছাসেবক দলের এক কর্মী খুন হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা পূর্বপাড়া গ্রামে খুনের এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মির্জা ফখরুল বলেন, ‘আজ মহান স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমগ্র জাতিকে স্বাধীনতাযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন। দীর্ঘ ৯ মাস সেই যুদ্ধ করে আমরা স্বাধীন হয়েছি।’
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের ভাটিয়ারী বাংলাদেশ মিলিটারি গেট-সংলগ্ন রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের পাওয়ার কার ও তার সঙ্গে লাগোয়া শীতাতপনিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের...
১ ঘণ্টা আগে