
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে ইউছুফ রাজু (৪৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তাঁর বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাউনসভিলের ‘আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা’ নামের একটি প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইউছুফ রাজু কংশনগর গ্রামের পাইকের বাড়ির মোহাম্মদ উল্যার ছেলে। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তাঁর দুই মেয়ে রয়েছে।
নিহতের ছোট ভাই আপন জানান, ইউছুফ রাজু আগে কাতারে ছিলেন। পরে দেশে ফিরে পরিবারের স্বচ্ছলতার আশায় প্রায় দুই বছর ১০ মাস আগে এলাকার এক ব্যক্তির মাধ্যমে নিউইয়র্কে যান। সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। প্রতিদিন পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলতেন।
আপন বলেন, রোববার সকালে নিউইয়র্কে এলাকারই এক যুবক তাঁদের ফোন করে জানান, শনিবার রাতে রাজু যে রেস্তোরাঁয় কাজ করতেন, সেখানে একদল বন্দুকধারী ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে রাজুসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। রাজুর বুকে এবং অপর এক বাংলাদেশির পায়ে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাজুর মৃত্যু হয়।
আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আজিজ বলেন, রাজুর পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। পরিবারের স্বচ্ছলতার আশায় তিনি নিউইয়র্কে গিয়েছিলেন। কিন্তু সেখানে যাওয়ার দুই বছর ১০ মাসের মাথায় তাঁকে প্রাণ হারাতে হলো। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের স্ত্রী ও পরিবারের সদস্যরা ইউছুফ রাজুর মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের সহযোগিতা চেয়েছেন।

চিত্রনায়ক মোহাম্মদ শাহরিয়ার (ইমন) ওরফে সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আগামী বৃহস্পতিবার (২৭ আগস্ট) শুনানির দিন ধার্য করেছেন।
১৪ মিনিট আগে
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুতের দায়ে এক খুচরা সার বিক্রেতাকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় অপর এক সার ব্যবসায়ীকেও অর্থদণ্ড করা হয়েছে।
১৭ মিনিট আগে
খুলনায় ডেঙ্গু পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ রূপ ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে মহানগর বিএনপি। উদ্ভূত পরিস্থিতিতে অবিলম্বেই জরুরি স্বাস্থ্যসেবা চালুর দাবি জানিয়েছেন দলের নেতারা। একই সঙ্গে মশকনিধনে সংশ্লিষ্টদের ব্যর্থতা ও অব্যবস্থাপনার কঠোর সমালোচনা করে তাঁরা বলেন, সময়মতো কার্যকর পদক্ষেপ না...
২১ মিনিট আগে
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পরিণতি দিতে মোহাম্মদ আকাশকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। ছেলেটি বেকার থাকায় তাঁকে নিয়ে নিজের বাবার বাড়িতেই থাকতেন। অথচ মাত্র চার মাস না যেতেই সেই স্বামী হয়ে উঠলেন স্ত্রী হন্তারক। আজ সোমবার স্ত্রীর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের মর্গের
২৪ মিনিট আগে