
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী আদালতে হাজিরা দিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে আইভী স্বশরীরে আদালতে হাজির হন। মামলাটির শুনানি করেন নারায়ণগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ। শুনানি শেষে আদালত আইভীর জামিন আবেদন মঞ্জুর করেন।
এজাহার সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা মামলাটিতে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে ১ নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ১১ নম্বর আসামি ডা. আইভী।
এজাহারভুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমান। মামলাটিতে এজাহারনামীয় মোট আসামি ৯৯ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে গাড়িতে ওঠার সময় জয় বাংলা স্লোগান দেন আইভী। তিনি বলেন, ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না।’ পরে আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।
আইভীর আইনজীবী আওলাদ হোসেন বলেন, ‘আজকে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং মেয়র আইভীর পুনঃ জামিনের দিন ধার্য ছিল। আমরা আদালতে যথারীতি জামিন আবেদন করি। আদালত আবেদন মঞ্জুর করেছেন।’

দুই ভুক্তভোগীকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্তরা। তবে তাঁদের ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে বিমানবন্দরের বাইরে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাঁদের মুক্তির বিনিময়ে ৫ লাখ...
২ মিনিট আগে
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শাখা চালুর গুজবকে কেন্দ্র করে বিক্ষোভের সময় অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা শিক্ষার্থীরা ভুল বুঝতে পেরেছে। আজ মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার সাহার কক্ষে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আন্দোলনে নেতৃত্ব দেওয়া দ্বাদশ...
৮ মিনিট আগে
গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ রুবেল ও তুহিন নামে দুজন গ্রেপ্তার হয়েছেন। অভিযানে এসআই তাইফুর আহত হন। গ্রেপ্তার দুজনকে ডাকাতির মামলায় গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রনালয়ের মন্ত্রী শেখ মো. রবিউল আলম বলেছেন সৈয়দপুরে রেলের জমি উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে। রেলওয়ের প্রায় ৬০ থেকে ৭০ একর জমি পৌরসভার দখলে রয়েছে। এ নিয়ে রেলওয়ে কর্তৃপক্ষ ও পৌরসভার মধ্যে বিরোধ রয়েছে, যা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে।
১৩ মিনিট আগে