Ajker Patrika

রূপগঞ্জে দুটি প্যানগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রূপগঞ্জে দুটি প্যানগান ও গুলিসহ যুবক গ্রেপ্তার
জব্দ করা দ্রব্য। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে দুটি প্যানগান ও তিন রাউন্ড গুলিসহ শাওন হোসেন সাব্বির (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে এসআরবি-৩। সংস্থাটির দাবি, অস্ত্র ও গুলি বিক্রির উদ্দেশ্যে তিনি সেগুলো নিজের হেফাজতে রেখেছিলেন।

আজ শুক্রবার এসআরবি-৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৭ নভেম্বর ২০২৬ সকাল ১০টা ৩০ মিনিটে রূপগঞ্জ থানার চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালানো হয়।

অভিযানটি চালানো হয় মো. ইসহাক রহমান হাসানের ভাড়া নেওয়া একতলা ভবনের ছাদের পশ্চিম পাশে। সেখান থেকে দুটি প্যানগান ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয় বলে জানায় সংস্থাটি।

গ্রেপ্তার শাওন হোসেন সাব্বিরের বাবার নাম মো. শাহ আলম এবং মায়ের নাম মোছা. রহিমা বেগম। তাঁর ঠিকানা চনপাড়ার পূর্বগ্রাম এলাকার ৭ নম্বর ওয়ার্ডের ১০৩৭ নম্বর বাসা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন হোসেন সাব্বির অস্ত্র ও গুলি ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানিয়েছেন বলে দাবি করেছে এসআরবি-৩।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত