
কয়েক মাস ধরে সংস্কারকাজ ঝুলে থাকায় কুড়িগ্রাম পৌরসভার প্রধান সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পৌরসভার ফটক থেকে শিল্পকলা একাডেমি হয়ে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ মোড় পর্যন্ত সড়কটিতে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই দেখা দিচ্ছে জলাবদ্ধতা, প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
জানা গেছে, সড়ক বিভাগের আওতাধীন কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া থেকে তারামন বিবির মোড় পর্যন্ত সড়কের কাজ শেষ না হওয়ায় পৌরসভার সড়কটির সংস্কারকাজ স্থগিত রাখা হয়েছে। সড়ক বিভাগ দু-একদিনের মধ্যে মূল সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দিলে পৌর কর্তৃপক্ষ তাদের সড়কটির সংস্কারকাজ দ্রুত শেষ করবে।
আজ রোববার দুপুরে দ্রুত সড়ক মেরামতের দাবিতে কুড়িগ্রাম শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। অবিলম্বে সংস্কারকাজ শেষ না করলে তাঁরা লাগাতার অবরোধসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
এ দিন সকালে শহরের সড়কের মোড়ে বাঁশ ও কাঠ ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে শহরের সঙ্গে আশপাশের এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়, পাশাপাশি তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধকারীদের অভিযোগ, দুই বছর ধরে পৌর কর্তৃপক্ষের কাছে বারবার আকুতি জানিয়েও সড়ক সংস্কারকাজ শেষ করানো যায়নি। ধুলা-ময়লায় সড়কের পাশের বসতবাড়িতে বসবাস করা যাচ্ছে না। খানাখন্দে পানি জমে সড়কটি রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল উল্টে প্রায় প্রতিদিনই পথচারীরা আহত হচ্ছেন। অথচ পৌর কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না।
বিক্ষোভ চলাকালে স্থানীয় বাসিন্দা ও গাড়ির চালকেরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে যদি টেকসই সংস্কারকাজ শুরু না করা হয়, তবে তাঁরা পৌরসভা কার্যালয় ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি দেবেন।
স্থানীয় বাসিন্দা আহসান বলেন, ‘কুড়িগ্রাম বলেই হয়তো এমনটা সম্ভব। এই জেলায় উন্নয়নকাজের কোনো তদারকি নেই। এক বছর পার হলেও মাত্র কয়েক শ মিটার সড়ক সংস্কারকাজ শেষ হয় না। পৌর কর্তৃপক্ষ নাগরিকদের সঙ্গে তামাশা করছে। নাগরিক ভোগান্তির অবসান চাই। আমরা দ্রুত সড়ক সংস্কারকাজ শেষ করার দাবি জানাই।’
পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা বলেন, ‘শহরের ভেতর দিয়ে সড়ক বিভাগের আওতাধীন সড়কের কাজ চলমান থাকায় পৌরসভার সড়কটির সংস্কারকাজ স্থগিত ছিল। সড়ক বিভাগের সঙ্গে কথা হয়েছে। তারা সড়কটির একটি পার্ট যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করবে। আমরা কাল-পরশুর মধ্যে কাজ শুরু করব। তবে পৌরসভার আওতাধীন সড়কটি দিয়ে ভারী যান চলাচল বন্ধ থাকবে।’

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর, লুটপাট ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের সহসভাপতি সাজ্জাদ হোসেন মিশু মোল্লাকে (৩৬) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
৪ মিনিট আগে
মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। পরবর্তীকালে মাছটি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়...
১৪ মিনিট আগে
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বদলিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। আবেদন করেও বদলি হতে না পারা শিক্ষকদের অভিযোগ, নীতিমালা লঙ্ঘন করে আর্থিক লেনদেনের মাধ্যমে অন্য শিক্ষকদের বদলি করা হয়েছে।
৩৬ মিনিট আগে
মিরপুর-১০ নম্বর এলাকার ফুটপাত দখলমুক্ত রাখতে একটি মনিটরিং টিম গঠন করেছে ডিএনসিসি। আজ দুপুরে ডিএনসিসির ভেরিফায়েড ফেসবুক পেজে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের নির্দেশে মিরপুর-১০ নম্বরে একটি মনিটরিং টিম গঠন...
৪২ মিনিট আগে