
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ৪ হাজার ইয়াবাসহ মোসা. রুমা আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দুলালপুর ইউনিয়নের গোপালনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রুমা আক্তার উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ তেতাভূমি (বাঁশতলী) গ্রামের মৃত খিজির মিয়ার মেয়ে এবং খোরশেদ আলমের স্ত্রী।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোপালনগর এলাকায় অভিযান চালায় ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। উপপরিদর্শক (এসআই) রূপম কুমার সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. কামরুজ্জামান। এ সময় রুমা আক্তারের কাছ থেকে ৪ হাজার ইয়াবা বড়ি জব্দ করা হয়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার রুমা আক্তারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে। আজ রোববার দুপুরে তাঁকে আদালতে হাজির করা হলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকারের অভিযোগে ১০ জেলেকে আটক করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে ২০ দিন করে কারাদণ্ড, একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১১ মিনিট আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ত্রী চন্দনা রানী শীল হত্যা মামলায় আদালতে জবানবন্দি দেওয়ার পর স্বামী শিমুল শীলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে, স্ত্রীর সঙ্গে বন্ধুর সম্পর্কের সন্দেহ থেকে হত্যাকাণ্ড ঘটে। মরদেহ টেরিয়াইল উচ্চবিদ্যালয়সংলগ্ন জমির আইল থেকে উদ্ধার করা হয়।
১৪ মিনিট আগে
চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরি করে পালানোর চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করেছেন স্থানীয় লোকজন। এ সময় চুরি যাওয়া গরু ও চুরির কাজে ব্যবহৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে দুই পুরুষ পালিয়ে গেছেন।
২৭ মিনিট আগে
চট্টগ্রামের চন্দনাইশে ভাড়া বাসা থেকে টাইলস মিস্ত্রি মোহাম্মদ রুবেল হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বৈলতলী ইউনিয়নের দীঘির পূর্ব পাড় এলাকায় ঘটনাটি ঘটে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।
৩৩ মিনিট আগে