Ajker Patrika

রাজধানীর দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত

ঢামেক প্রতিবেদক
রাজধানীর দক্ষিণখানে অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শিশির (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী কিশোর নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত শিশির লক্ষ্মীপুর সদর উপজেলার সুমন রহমানের ছেলে। তার বাবা পেশায় বাস চালক। বর্তমানে দক্ষিণখান মোল্লারটেক তেঁতুলতলা এলাকায় সপরিবারে ভাড়া বাসায় থাকত তারা।

আহত শিশিরকে হাসপাতালে নিয়ে আসা তার খালু গোলাম কিবরিয়া জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণখানের মোল্লারটেক ধোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত রিকশা সজোরে ধাক্কা দেয়। ছিটকে পড়ে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পায় সে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গোলাম কিবরিয়া আরও জানান, আগে স্থানীয় একটি স্কুলে আগে পড়ালেখা করলেও বর্তমানে শিশির পড়াশোনা করে না। মাঝেমধ্যে বাবার বাসে হেলপার হিসেবে কাজ করত।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণখান থানা–পুলিশ তদন্ত করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত