
চট্টগ্রাম নগরীর খুলশী থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর মামলায় গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ মুহাম্মাদ আবুল মনছুরের আদালতে তাঁদের হাজির করা হয়। পরে দুইটি প্রিজন ভ্যানে করে তাঁদের চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।
খুলশী থানায় করা মামলায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২১, ২২, ২৪ ও ২৭ ধারা উল্লেখ করা হয়েছে।
আটক ৬৩ বিদেশি নাগরিকের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে ৪২ জন পুরুষ, ২০ জন নারী ও একজন শিশু।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। নগরীর একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয় বলে জানা গেছে।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম বলেন, এ ঘটনায় খুলশী থানায় মামলা হয়েছে। তদন্তে চট্টগ্রামের ওই বাড়ি থেকে পরিচালিত অনলাইন কর্মকাণ্ডের ধরন এবং এর সঙ্গে যুক্ত নেটওয়ার্ক সম্পর্কে আরও তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে।
পুলিশের তথ্যমতে, আটক বিদেশিদের মধ্যে লাওসের ৩৫ জন, পাকিস্তানের ২১ জন, চীনের ৫ জন, নেপালের একজন ও ভিয়েতনামের একজন নাগরিক রয়েছেন।
লাওসের নাগরিকদের মধ্যে তিয়েং (২৬), মানি ভ্যান (২৮), কেও (২৬), টুক (২৫), সিমোনেখাম (২৯), দাও (২৬), মিকো (২৩), আলি (২২), সাকোনে (৩৪), খোনে চাই (৩৬), বুন মি (২২), টয়ো (২৭), সুকসাখোনে (২০), সোলিসা (২০), মানিভান চাঁথাফোনে (২৫), ফুয়াং (২৫), মাই (২৪), বুনথাভি (৩০), কেওমানি (৩১), সিয়ামপাই (২৭), নি (২৭), নকসান্নিভাথ, বুয়ালিয়েনফাই (২৯), সুফাভোনে ভং সাই (২৬), থিলাকোনে ফুন সা ভাথ, ইয়েলেং থর (২৫), সোমচিট সাইয়াভং (২৩), ফাইমানি সিসোমবুথ (৩০), ফেতসামগুয়ান কেওতা (৩৬), সিলিফং ইনথাভং (২৫), থংজেউয়া চানথাভং (২৫), সাইকাথ বুয়াভান (৩৮), সাইকাথ সোমচাই (৫), সিভিলাই (৩৫), মিক্সাই ভংহালাথ (৩৬), ভিলায়ফোন ও লুয়াংলাথ (৩৪) রয়েছেন।
পাকিস্তানের নাগরিকদের মধ্যে আহসান সাবির (২৭), মোহাম্মদ রিজওয়ান (২৯), মোহাম্মদ তালহা (২৩), মোহাম্মদ উসমান (২২), মোহাম্মদ রমজান (২৫), মোহাম্মদ খান (২৯), নাভিদ খান (৩০), ফারহান উল্লাহ (২৫), রেহান আলী (২৫), ফাহাদ জামিল (৩২), খিজার ফারুক (৩০), জয়নাল-উল-আবেদিন (২৩), আলী আহমেদ (২৩), আমির জামান (৩০), আমজাদ (২৫), গোহার (২৬), হাম্মাদ (২৩), হুজাইফ খান (২৪), শাহজাদ খান (৩০), সোনিয়া (৩২) ও মারিয়াম (২৮) রয়েছেন।
চীনের পাঁচ নাগরিক হলেন লিউ গুয়াং জু (৩৮), ঝাং কিন (২৭), ইয়াং ইয়ং বিও (২৫), লিউ বিআং (৩৬) ও ইয়াং ঝং হাই (৩৫)। নেপালের সরোজ (২৬) এবং ভিয়েতনামের থুয়ং থি ডাং (৩১) রয়েছেন।
তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্য ও তাঁদের কর্মকাণ্ড যাচাই করে অনলাইনভিত্তিক কার্যক্রমের প্রকৃতি এবং এর সঙ্গে দেশি-বিদেশি কোনো চক্র জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফরিদপুরের মধুখালীতে তিনটি কার্টনে ভরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তি পুরুষ ও তাঁর আনুমানিক বয়স ৪০ থেকে ৫০ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছেন। পুলিশের ধারণা, তাঁকে অজ্ঞাত স্থান থেকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।
২০ মিনিট আগে
সুমনের মা রুফিয়া বেগম বলেন, শুক্রবার বিকেল ৪টার দিকে সুমনের সঙ্গে রিনার কথা-কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানতে পেরে তাঁরা দুজনকে মিটমাট করে দেন। রাতে তাঁদের মধ্যে কী ঘটেছে, তা তিনি জানেন না। সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে তিনি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
২৬ মিনিট আগে
দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে উল্লেখ করে এর সমাধানে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান...
৩৭ মিনিট আগে
পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ জানায়, শনিবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৫ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। গতকাল শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০২ মিটার।
১ ঘণ্টা আগে