
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে রাজি না হওয়াকে কেন্দ্র করে মো. আবুল বাশার (৫০) নামে এক ব্যক্তিকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়ের শ্বশুর, শাশুড়ি ও ননদের জামাইকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৪ আগস্ট) রাতে উপজেলার দুলালপুর ইউনিয়নের নাল্লা গ্রামের উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবুল বাশার ওই গ্রামের মৃত চেরাগ আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আবুল বাশারের অন্তঃসত্ত্বা মেয়ে ময়না আক্তারের গর্ভধারণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আগামী শুক্রবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে দাওয়াত দিতে মেয়ের শ্বশুরবাড়ির তিন সদস্য আবুল বাশারের বাড়িতে আসেন।
স্বজনদের দাবি, একই দিনে ভাতিজার বিয়ে থাকায় অনুষ্ঠানে যেতে পারবেন না বলে জানান আবুল বাশার। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মেয়ের শ্বশুর আব্দুল মতিন তাঁর গলা চেপে ধরেন এবং বুকে ঘুষি মারেন। এ সময় শাশুড়ি রোজিনা বেগম ও ননদের জামাই মো. হৃদয়ও তাঁকে মারধর করেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে গুরুতর আহত অবস্থায় আবুল বাশারকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত ব্যক্তির স্ত্রী ঝরনা বেগম অভিযোগ করেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তাঁর মেয়েকে নির্যাতন করা হচ্ছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে।

জামালপুরের ইসলামপুরে কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ৯ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বোলাকীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
২১ মিনিট আগে
সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
৩৮ মিনিট আগে
চট্টগ্রামের সাতকানিয়ায় এনসিপির মতবিনিময় সভায় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস বৃদ্ধির অভিযোগ করেন। স্থানীয় নির্বাচনে অর্থ ও পেশিশক্তির ব্যবহার হলে নতুন গণ-অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যবদ্ধ হওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
১ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সুচিত্রা রানী দাসের বিয়ে ঠিক হয়েছিল তিনবার। কিন্তু বাবা-মায়ের অসামর্থ্যের কারণে প্রতিবারই বিয়ে ভেঙে যায়। এ নিয়ে সিরাজগঞ্জের মামুন বিশ্বাস নামে এক ব্যক্তি তাঁর ফেসবুকে একটি পোস্ট দেন। এ পোস্ট দেখে দেশ-বিদেশের বহু মানুষ এ পরিবারটির সহায়তায় এগিয়ে আসেন। সেই টাকায় আজ
১ ঘণ্টা আগে