
কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে সিএনজিচালিত অটোরিকশাচালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র্যাব-৭-এর যৌথ দল। গতকাল মঙ্গলবার রাতে চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
মোজাম্মেল হোসেন চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত ২৪ জুলাই গজারিয়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে জয়নাল আবেদীনের পরিবারের সদস্যরা রাস্তার ওপর বাঁশের খুঁটি দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। বিষয়টি জানতে পেরে বিল্লাল হোসেন ও তাঁর পরিবারের সদস্যরা বাধা সরাতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
বিল্লালের পরিবারের অভিযোগ, সংঘর্ষের সময় মোজাম্মেল হোসেন ধারালো অস্ত্র দিয়ে বিল্লাল হোসেনের মাথায় আঘাত করেন। গুরুতর আহত বিল্লালকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বিল্লালকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে স্থানান্তর করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ আগস্ট রাতে তাঁর মৃত্যু হয়।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, ‘চট্টগ্রামের চাঁন্দগাঁও এলাকায় অভিযান চালিয়ে হত্যামামলার আসামি মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

খুলনায় মাঝনদীতে ফেরি ও ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আজ মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে খুলনার জেলখানা ঘাটে এ ঘটনা ঘটে।
২০ মিনিট আগে
টানা তিন মাসের নিষেধাজ্ঞা শেষে আজ মঙ্গলবার থেকে পর্যটক ও জেলে-বাওয়ালিদের জন্য খুলেছে সুন্দরবনের দ্বার। তবে প্রথম দিনে সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে কমসংখ্যক বনজীবী ও পর্যটক সুন্দরবনে গেছেন।
২ ঘণ্টা আগে
রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগরে বাসা থেকে রুহুল আমিন শেখ নামে এক কাপড় ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ব্যাংকঋণ ও অন্যান্য ব্যবসায়ীর পাওনা পরিশোধের চাপের কারণে তিনি আত্মহত্যা করেছেন...
২ ঘণ্টা আগে
আওয়ামী লীগের গত চারটি নির্বাচনই ছিল ভুয়া। তারা মৃত মানুষের ভোটও নিজেরা দিয়েছে। এমনকি যাঁরা ভোট দিতে যাননি, তাঁদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে