
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিজবাহ নামের পাঁচ বছরের এক শিশু। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।
খেলতে গিয়ে অসতর্কতাবশত শিশুটি গর্তে পড়ে যায় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, দিনমজুর সাইফুল ইসলামের ছেলে মিজবাহ গর্তে পড়ে যাওয়ার পর এক ঘণ্টা পর্যন্ত সেখান থেকে সাড়া দিয়েছে। এক ঘণ্টা পর শিশুটি আরও গভীরে চলে যায় বলে তাঁদের ধারণা। কেননা, পরে তার আর কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
রাউজান ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সামশুল আলম বলেন, ‘নলকূপের গর্তে আনুমানিক ৩০ ফুট নিচে শিশুটির অবস্থান শনাক্ত করা হয়েছে। বিকেল ৫টা ২০ মিনিটের দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা খবর পেয়েছি। সঙ্গে সঙ্গে আমাদের টিম ঘটনাস্থলে যায়। উদ্ধারকারী দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’
ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় বাসিন্দারা টর্চলাইট ব্যবহার করে গর্তের ভেতরে শিশুটির অবস্থান দেখার চেষ্টা করছেন। কেউ কেউ গর্তের ভেতরে একটি বড় গাছ ঢুকিয়ে শিশুটিকে গাছটি ধরে রাখার নির্দেশ দিচ্ছেন।
সন্ধ্যায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত রাউজান থানার পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম বলেন, ‘শোনার পর আমরা ঘটনাস্থলে এসেছি। শিশুটিকে উদ্ধারে সর্বাত্মক তৎপরতা চালানো হচ্ছে।’

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্ত আইন না মেনে কথিত বাংলাদেশিদের যেন পুশব্যাক করতে না পারে, সে জন্য সাতক্ষীরা সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।
৯ ঘণ্টা আগে
বরিশাল নৌবন্দর পরিদর্শন শেষে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেছেন, ঈদযাত্রায় যাত্রীসেবায় অবহেলা বা নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতি পাওয়া গেলে সংশ্লিষ্ট নৌযানের সনদ বাতিল করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।
৯ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীর কালশী বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার নাজমুল হাসান মনিকে (২৫) কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
১০ ঘণ্টা আগে
মাগুরার মহম্মদপুরে বৃষ্টির পানিতে ভরা একটি গভীর গর্তে ডুবে রমিম মৃধা (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দীর্ঘক্ষণ নিখোঁজ থাকার পর বিকেলে গর্তের পানিতে তার মরদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১০ ঘণ্টা আগে