
চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের জয়নগর বড়ুয়াপাড়া এলাকায় একটি গভীর নলকূপের গর্তে পড়ে গেছে মিজবাহ নামের পাঁচ বছরের এক শিশু। আজ বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করেন।

ফেনীতে বন্যার পানি কমতে না কমতেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিত্র। জেলার গ্রামীণ সড়ক অবকাঠামো বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) জানিয়েছে, বন্যায় অন্তত ১২৬টি সড়কের প্রায় ৩০০ কিলোমিটার অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসাবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯০ কোটি টাকার...

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বক্স কালভার্ট নির্মাণের এক মাসের মাথায় ভেঙে গর্ত সৃষ্টি হয়েছে। উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের রাস্তার ওপর নির্মিত হয় ওই বক্স কালভার্ট। কৃষিজমিতে পানি চলাচল সচল রাখতে বক্স কালভার্টটি নির্মাণ করে বিএডিসি (সেচ বিভাগ)।

মাদারীপুর জেলার শিবচরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল নির্মাণাধীন সেতুর গর্তে পড়ে গেলে নিরব আহমেদ (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় সাজ্জাদ হোসেন আশিক (২৩) নামে অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরশ্যামাইল-শিবচর আঞ্চলিক সড়কের কাজির মোড় এলাক