
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) প্রথম সমাবর্তন আগামী মার্চ মাসে অনুষ্ঠিত হবে। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ বা ১৬ মার্চ। আজ মঙ্গলবার জনসংযোগ ও প্রকাশনা দপ্তরের উপপরিচালক বাবুল হোসেন গণমাধ্যমকে এসব তথ্য জানান।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আবুল হাসনাত মোহা. শামীমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
প্রতিনিধিদলটি রাষ্ট্রপতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন নিয়ে দীর্ঘ সময় আলোচনা করে। তারা বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৪৫ একর ভূমি অধিগ্রহণ ও চাকরির বাজারে চাহিদা আছে, এমন সাবজেক্ট খোলার বিষয়ে রাষ্ট্রপতিকে অবহিত করে।
এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের দেশ-বিদেশের কর্মসংস্থান উপযোগী প্রযুক্তি, প্রকৌশল ও কারিগরি শিক্ষাদানে বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ৩০ একর জায়গা আছে ও পাঁচটি অনুষদের অধীনে ২১টি বিভাগে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে।

মুন্সীগঞ্জের গজারিয়ায় মহাসড়কসংলগ্ন একটি রেস্তোরাঁয় খাবার পরিবেশনের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক কারবার চালানোর অভিযোগে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি রেস্তোরাঁর এক মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।
১৫ মিনিট আগে
এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) হোল্ডিং কর পরিশোধ করা যাবে। এ লক্ষ্যে নাগরিকদের জন্য সিসিকের একটি উন্মুক্ত অনলাইন পোর্টাল (ht.scc.gov.bd) চালু করা হয়েছে। আজ বুধবার বিকেলে নগর ভবনের সভাকক্ষে সিসিকের নতুন হোল্ডিং ট্যাক্স ব্যবস্থাপনা সিস্টেম ও নাগরিক...
১৮ মিনিট আগে
পেটে ক্ষুধার তাড়না, পকেটে খাবার কেনার টাকা নেই। হঠাৎ এক ব্যক্তির হাতে খাবারের প্যাকেট দেখে কেড়ে নেন নুর মোহাম্মদ। ভাত ভেবে নেওয়া প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে মিষ্টি। ক্ষুধা নিবারণে তৎক্ষণাৎ কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন তিনি। কিন্তু মিষ্টি হজম হওয়ার আগেই স্থানীয় লোকজন তাঁকে ধরে ফেলেন। গণপিটুনির পর তাঁকে..
৩৯ মিনিট আগে
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে পাঁচটি মিষ্টির দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওজনে কারচুপি, মূল্যতালিকা প্রদর্শন না করা, নকল ওটস বিক্রি এবং উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণে অনিয়মের দায়ে এসব জরিমানা..
১ ঘণ্টা আগে