
কুমিল্লার দেবীদ্বারে বাঁশকাটা নিয়ে দ্বন্দ্বে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দিনমজুরকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত লিমনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, দিনমজুর শফিকুল ইসলামকে হত্যার পর রাতের খাবার খেয়ে নিজ বাড়ির একটি ঘর তালাবদ্ধ করে ভেতরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন ঘাতক লিমন। পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ৮টায় তাকে আটক করে থানায় নিয়ে আসে। আটক লিমন মৃত এনু মেম্বারের ছেলে। এই ঘটনায় লিমনের ভাতিজা নজরুল ইসলামের ছেলে নিশাদও (২৬) অভিযুক্ত। ঘটনার পর থেকে নিশাদ পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার বিকেল ৪টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝাড়ের পাশে সড়কে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহত দিনমজুর শফিকুল বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির মৃত মুহাজ উদ্দিনের ছেলে। তিনি বাঁশ বেতের কাজ করে ওরা-খাড়ি, ডুলা, জাবার, চালনি, কুলাসহ বিভিন্ন সামগ্রী তৈরি করেন এবং এসব সামগ্রী বাজারে বিক্রি করে সংসার চালাতেন।
বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটতে যান শফিকুল। এ সময় একই বাড়ির চাচাতো ভাই মৃত এনু মেম্বারের ছেলে লিমন এবং লিমনের বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে বাঁধা দেয়। শফিকুল তাঁর নিজের বাঁশ ঝাড় থেকে বাঁশ কাটছেন বলে দাবি করলেও পরে তর্কাতর্কি শুরু হয় এবং একপর্যায়ে ঘর থেকে, দা, ছোরা ও হাতুড়ি নিয়ে শফিকের ওপর অতর্কিত হামলা চালায় লিমন ও নিশাদ। এ সময় লিমন শফিকুলকে চেপে ধরলে নিশাদ হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে লিমন তার হাতের ছোরা দিয়ে শফিকুলের পেটে সজোরে পোচ দিলে পেটের ভুঁড়ি বেড়িয়ে যায়। স্থানীয়রা শফিকুলকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস আক্তার বলেন, 'আমার সামনে আমার স্বামীকে লিমন ও নিশাদ পিটিয়ে-কুপিয়ে পেটে ছুরিকাঘাতে হত্যা করেছে। আমি স্বামী হত্যার বিচার চাই। অভিযোগ লিখেছি মামলা করব।'
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানিয়েছেন, এ ঘটনায় পলাতক নিশাদকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের স্ত্রী বাদী হয়ে একটি মামলা দায়েরেরও প্রক্রিয়া চলছে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে বাঁশকাটা নিয়ে দ্বন্দ্বে শফিকুল ইসলামকে হত্যার প্রধান ঘাতক আটক লিমন (৪৭) র সংগৃহীত ছবি। ও দেবীদ্বার থানা ফটকের ছবি।

‘এই চর আমরা হাতছাড়া হতে দেব না’—শীতলক্ষ্যা-ব্রহ্মপুত্রের মিলনস্থলে জেগে ওঠা ধাঁধার চর নিয়ে এমনই ক্ষোভ স্থানীয়দের। তাঁদের জীবিকা, কৃষি উৎপাদন, গবাদিপশু পালন ও পাখির আবাসস্থল এই চরে ৪৫ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ঘিরে তৈরি হয়েছে উদ্বেগ।
১৫ মিনিট আগে
চট্টগ্রামের বৃহত্তম বাণিজ্যকেন্দ্র রেয়াজউদ্দিন বাজারে অবৈধভাবে আসা ও নকল সিগারেটের ব্যবসার পরিধি বাড়ছে। ১০ থেকে ১৫ বর্গফুটের একেকটি দোকানে দিনে ৩-৪ লাখ টাকার বেচাকেনা হচ্ছে। গোয়েন্দা পুলিশ ও কাস্টমস প্রায় সময় অভিযান চালিয়ে জব্দ করছে বিপুল পরিমাণ অবৈধ ও নকল সিগারেট। তবে এরপরও থেমে নেই ব্যবসা।
৩০ মিনিট আগে
চাঁপাইনবাবগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষক সংকট প্রকট হয়ে উঠেছে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকের পদ রয়েছে ৪ হাজার ৭৫৩টি। কর্মরত আছেন ৪ হাজার ১৪৮ জন। পদের বিপরীতে ৬০৫ শিক্ষক কম।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
৪ ঘণ্টা আগে