
জমি নিয়ে বিরোধের জেরে ময়মনসিংহের নান্দাইলে কৃষক শফিকুল ইসলাম সবির হত্যা মামলায় তিন সহোদরকে মৃত্যুদণ্ড এবং ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন এ রায় ঘোষণা করেন। ময়মনসিংহ আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন মোজাম্মেল হক স্বপন, আপন মিয়া ও রিপন মিয়া। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন আবু বকর সিদ্দিক, কাঞ্চন মিয়া, রুবেল, পারভেজ, মোফাজ্জল হোসেন, কাশিদ, আল-আমিন, সুমন মিয়া, নয়ন মিয়া, আসাদুল।
আদালত পরিদর্শক মোস্তাছিনুর রহমান বলেন, ১৩ আসামির মধ্যে ১১ আসামির উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন। পলাতক আসামিরা হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিপন মিয়া ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসাদুল।
মামলার বিবরণে জানা যায়, নান্দাইলের চর ভেলামারীর হযরত আলীর ছেলে কৃষক শফিকুল ইসলাম সবির সঙ্গে আসামিদের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে ২০১৫ সালের ২৫ ফেব্রুয়ারি চর ভেলামারী চৌরাস্তা খেয়াঘাট এলাকায় সবিকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ভাই রফিকুল ইসলাম ২৮ ফেব্রুয়ারি ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০–১২ জনকে আসামি করে মামলা করেন।
মামলার তদন্তে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা ও আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আদালত অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে এ রায় দেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আনোয়ার আজিজ টুটুল ও আসামিপক্ষে এ. কে. এম. আমানউল্লাহ বাদল মামলাটি পরিচালনা করেন।

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ‘গণঅভ্যুত্থানের পর কথা ছিল সংস্কার, বিচার ও নির্বাচন হবে। নির্বাচনটা হয়েছে, কিন্তু সংস্কার ও বিচার এখনো বাকি রয়ে গেল।’ আজ বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সংলগ্ন পলাশী
১১ মিনিট আগে
লক্ষ্মীপুরের কমলনগরে এক বিধবাকে ধর্ষণের চেষ্টা, মারধর ও হত্যার হুমকির অভিযোগে নোমান নামে এক ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা হয়েছে। আদালত ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে কমলনগর থানাকে নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
সুনামগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে মাইকে ঘোষণা দিয়ে পাঁচ গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ বুধবার দুপুরে তাহিরপুর সহকারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে
১ ঘণ্টা আগে
প্রজনন মৌসুমকে লক্ষ্য রেখে মা ইলিশ রক্ষায় শুরু হলো নদ-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা। আজ বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৮২ কিলোমিটার দীর্ঘ নদ-নদীতে এ বিধিনিষেধ বলবৎ থাকবে। ইলিশের মৌসুম শেষ হলেও দাম ছিল আকাশচুম্বী। মাছের দেখা না মেলায় হতাশ মৎস্যজীবীরা। গত ৩ মাসে গত বছরের তুলনায়
১ ঘণ্টা আগে