
ভোলার তজুমদ্দিন উপজেলায় স্বামীকে বেঁধে স্ত্রীকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
আজ মঙ্গলবার (১ জুলাই) বিকেলে উপজেলা সদরে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানান এবং প্রকৃত দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, এ ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা যা-ই হোন না কেন, তাঁদের যেন ছাড় না দেওয়া হয়। আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে। অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
এ ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের যাঁদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু পত্রিকায় নাম উঠে এসেছে, সে বিষয়ে স্পষ্ট অবস্থান নেন নেতারা।
বক্তারা জানান, অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ফরিদ উদ্দিন নামের একজন ব্যক্তি একসময় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সঙ্গে যুক্ত থাকলেও এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাঁকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে। মানববন্ধনে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কামারপট্টি এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া এই বর্বর ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনার ন্যায়বিচার দাবি করছে।

রোববার রাতেই ফিরোজ আহম্মেদ শাকিল পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনসহ ১০-১৫ জনের একটি গ্রুপকে অভিযুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ বিষয়ে পোস্ট করেছেন। ওই পোস্টে তিনি লিখেন, ‘পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন তাঁর মোটরসাইকেল বহর নিয়ে এসে প্রকাশ্যে আমাকে মারপিট ও ছুরিকাঘাত করে...
২২ মিনিট আগে
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, রাত ৯টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেল থেকে দুজন সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তাঁর বুকের বাঁ পাশে এবং একটি গুলি তাঁর পেটে লাগে। এরপর তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তাঁরা...
৩৪ মিনিট আগে
রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। রাতভর চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
৪০ মিনিট আগে
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপপরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষে সায়েদাবাদ এলাকায় যান তিনি।
১ ঘণ্টা আগে