
বগুড়ার শেরপুরে ফুটবল খেলা নিয়ে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে স্কুলছাত্র জামিল শেখ হত্যার ঘটনায় মূল আসামি মো. শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শালফা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. শাকিল (২৭) উপজেলার শাহবন্দীগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে। গ্রেপ্তার এড়াতে শাকিল ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত জামিল শেখ (১৬) শেরুয়া দহপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধ্যায় শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে গেলে জামিল শেখকে মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের বাবা গতকাল রাতেই শেরপুর থানায় তিনজনের নামে একটি হত্যা মামলা করেন। এরপরই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম বলেন, আসামি শাকিলকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

প্রকল্পের নাম ‘সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র’ (আইসিবিসি)। নীলফামারীর তিন উপজেলার এ প্রকল্পে উঠেছে এন্তার দুর্নীতির অভিযোগ। এসব দিবা যত্ন কেন্দ্রে বিনা মূল্যে শিশুদের রাখার কথা থাকলেও অভিভাবকের কাছ থেকে নেওয়া হয়েছে টাকা। প্রতিটি কেন্দ্রে ২৫টি শিশু থাকার কথা থাকলেও কোথাও কোথাও ৫-৬টি শিশু...
৫ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জ ও কামরাঙ্গীরচর এলাকার মানুষের স্বপ্নের খোলামোড়া-কামরাঙ্গীরচর সেতু এখনো অঙ্গীকারেই আটকে আছে। ভোটের আগে প্রায় প্রতিটি দল বুড়িগঙ্গা নদীতে এ সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিলেও তা আর বাস্তব রূপ পায়নি। স্থানীয়দের ভাষ্য, এরশাদ সরকারের সময় পোস্তগোলা সেতু এবং বিএনপি সরকারের আমলে...
৫ ঘণ্টা আগে
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল...
৬ ঘণ্টা আগে
নওগাঁর মান্দায় মারমুখী আচরণের প্রতিবাদে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আজ মঙ্গলবার উপজেলার বিলবয়রা গয়েশিয়া উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আজম...
৬ ঘণ্টা আগে