
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে একটি ভাড়া বাসায় ঢুকে পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজি করার সময় আনোয়ার হোসেন টিটু (৩১) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা, দুটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ মঙ্গলবার রাত ৮টায় সুধারাম মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন।
আটক আনোয়ার হোসেন টিটু বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের জাহানাবাদ গ্রামের নুর আলমের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন জানান, আজ বিকেলে নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাইজদী হক ম্যানশনের চতুর্থ তলার ভাড়া বাসায় প্রবাসীর স্ত্রী নাঈমা আক্তারের কক্ষে তিনজন যুবক প্রবেশ করেন। এ সময় তাঁরা পিস্তলের ভয় দেখিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ওই নারীর কাছ থেকে জোরপূর্বক সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে সন্ধ্যায় হক ম্যানশন ভবনটি পুলিশ ঘেরাও করে অভিযান চালায়। অভিযানকালে ভবনের চতুর্থ তলায় ওঠার সময় দ্বিতীয় তলার সিঁড়ি থেকে টিটুকে আটক করে পুলিশ। পরে তাঁর কাছ থেকে পাঁচ রাউন্ড গুলিভর্তি ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ২৭ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপর দুজন কৌশলে পালিয়ে যান।
আবু তৈয়ব মোহাম্মদ আরিফ বলেন, আটক টিটুর বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদক, চুরি, জখমসহ বিভিন্ন ঘটনায় বেগমগঞ্জ থানায় সাতটি মামলা রয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির পৃথক দুটি মামলা করা হবে।

গোপালগঞ্জে ৬৪ হাজার ১২৩টি ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের উজ্জ্বল মোল্লা (৪০) ও তাঁর সহযোগী ওয়াসিম মোল্লা (২৫)।
৩৪ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে পারিবারিক বিরোধের জেরে জামাতার লাঠির আঘাতে হাফিজ উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড দারোগারচালা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত জামাতা ফিরোজ (২৫) পলাতক রয়েছেন...
৪০ মিনিট আগে
আজ ভোর ৪টার দিকে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা ৪০ আসনের এনা পরিবহনের একটি বাস চুরি হয়েছে জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন মাহফুজ নামে এক ব্যক্তি। বাসটিতে থাকা জিপিএস ট্র্যাকার থেকে তারা দেখতে পান— বাসটি মিরপুর বেড়িবাঁধ এলাকায় চলাচল করছে।
১ ঘণ্টা আগে
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামের আব্দুল হাই সিদ্দিক। জীবনের ব্যস্ততা কিংবা নিজের পেশার কাজ—কোনো কিছুই তাঁকে থামাতে পারে না মানুষের শেষ বিদায়ের দায়িত্ব থেকে। গ্রামের কারও মৃত্যুর খবর পেলেই ছুটে যান কবরস্থানে। কবর খনন, দাফনের উপযোগী করে প্রস্তুত করা এবং মরদেহ গোসল করানোর....
১ ঘণ্টা আগে