Ajker Patrika

গাইবান্ধায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি 
গাইবান্ধায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ
সুন্দরগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রবীন চন্দ্র দেবনাথ। ছবি: আজকের পত্রিকা

অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণ দেখিয়ে গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন রবীন চন্দ্র দেবনাথ। একই সঙ্গে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি। রবীন চন্দ্র দেবনাথ সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকার মৃত বিপিন চন্দ্র দেবনাথের ছেলে।

রবীন চন্দ্র দেবনাথ বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সুন্দরগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছি। তবে অসুস্থতা ও পারিবারিক সমস্যার কারণে বর্তমানে সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে সাধারণ সম্পাদক পদ ছাড়ার পাশাপাশি আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

রবীন চন্দ্র আরও বলেন, ‘ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রাথমিক সদস্যপদসহ এ পদ থেকে পদত্যাগ করছি। আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত