
জামালপুরের ইসলামপুরে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের খয়দিয়ারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার খয়দিরচর গ্রামের একটি কৃষি জমি নিয়ে নাপিতেরচর বাজারের ব্যবসায়ী খোরশেদ মিয়ার সঙ্গে খয়দিয়ারচর গ্রামের গিরি প্রামাণিকের বিরোধ চলে আসছিল। সম্প্রতি ওই জমিতে ধান চাষ করেন খোরশেদ। আজ সকালে মালিকানা দাবি করে জমিতে যান গিরি প্রামাণিক। সেখানে খোরশেদ ও গিরি প্রামাণিকের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন নাপিতেরচর বাজারের ব্যবসায়ী খোরশেদ মিয়া (৩৫), একই এলাকার আবু তালেব (৫২), তাঁর ছেলে ইউসুফ (৩০) ও ওয়াজ কুরুনি (১৯), মৃত আব্দুল মালেকের ছেলে মামুন (৩৪) এবং রাজা শেখের ছেলে আব্দুর রশিদ (৩৫)। আহত অন্যরা হলেন খয়দিয়ারচর গ্রামের আবুল হোসেন প্রামাণিকের ছেলে রশিজামাল ওরফে বম (৪৮), আজিম উদ্দিনের ছেলে আবুল হোসেন (৫৬), জুরু প্রামাণিকের ছেলে রতন (৩০), মকবুল হোসেনের ছেলে সোলাইমান (৪৫), মন্টু প্রামাণিকের ছেলে আক্তার (৩০) এবং দিপু (২২)।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাঁদের উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে রশিজামাল ওরফে বমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোয়ালেরচর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল প্রামাণিক বলেন, জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত রশিজামাল বমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। এ ছাড়া দুই পক্ষের বেশ কয়েকজন জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম আজকের পত্রিকাকে বলেন, সংঘর্ষে গুরুতর আহত বেশ কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীবেষ্টিত লালমনিরহাটের দুর্গম চরাঞ্চলের বিদ্যালয়গুলোতে বদলে যাচ্ছে চিত্র। একসময় যেসব শিশু ক্ষুধা আর দারিদ্র্যের কারণে নিয়মিত বিদ্যালয়ে আসতে চাইত না, পুষ্টিকর টিফিন পেয়ে এখন তারাই ছুটছে স্কুলে। বাড়ছে উপস্থিতি, কমছে ঝরে পড়ার প্রবণতা। পাশাপাশি দীর্ঘ সময় বিদ্যালয়ে থাকার শক্তি
৯ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে চলাচলের রাস্তা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এসময় রামদার কোপে উভয় পক্ষের নারী-পুরুষসহ কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত ১২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল...
২০ মিনিট আগে
জামালপুর সদরে ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাহিদ (১৫) নামে আরেক কিশোর আহত হয়েছে। আহত মাহিদ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কুলগ্রাম এলাকার মৃত বাপ্পি মিয়ার ছেলে।
৩৭ মিনিট আগে
কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে। রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।
১ ঘণ্টা আগে