
নাটোরে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে আজ মঙ্গলবার ওই তিনজনকে নাটোর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সল তারেকের আদালতে হাজির করা হয়। শুনানির শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তাঁরা হলেন জেলা যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরী, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম ও জেলা যুবলীগ সদস্য রানা আহাম্মেদ।
বিষটি নিশ্চিত করে পিপি অ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার জানান, গত ২৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে গ্রেপ্তার হন জেলা যুবলীগের সভাপতি এহিয়া চৌধুরী ও ১০ জানুয়ারি রাজশাহী থেকে গ্রেপ্তার হন নাটোর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম।
এ সময় পুলিশ এহিয়া চৌধুরী ও মাসুমকে ৫ আগস্ট যুবক হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে উপস্থাপন করে। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এ ছাড়া কারাগারে বন্দী নাটোর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যুবলীগ নেতা রানা আহমেদের একটি মামলার জামিন শুনানির শেষে বিচারক জামিন নামঞ্জুর করায় তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

চাঁদপুরে দুই ইটভাটামালিককে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা এই জরিমানা করেন।
৪১ মিনিট আগে
যশোরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি শিশুটির দূরসম্পর্কের নানা। স্বজনদের অভিযোগ
৪৪ মিনিট আগে
সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজনের মৃত্যুর ঘটনায় তিন ব্যক্তিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ হেফাজতে থাকা ব্যক্তিরা সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে মাদক বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে মো. সুমন মিয়া (৩৫) নামের এক যুবককে গলা কেটে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে