
পাবনার ঈশ্বরদীতে বিদেশি পিস্তল, গুলিসহ চার যুবককে আটক করেছে র্যাব ১২, সিপিসি-২ পাবনা ক্যাম্প সদস্যরা। আজ সোমবার ভোরে উপজেলার পাকশী ইউনিয়নের চররূপপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পাবনা র্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক যুবকরা হলেন উপজেলা পাকশী ইউনিয়নের নতুন রূপপুর দক্ষিণপাড়া গ্রামের মো. সুপ্ত ইসলাম জীবন (২৬), চররূপপুর বিবিসি বাজার এলাকার মো. বাঁধন ইসলাম (২৩), মো. শাকিল হোসেন (৩০) এবং নতুন রূপপুর দক্ষিণ পাড়ার মো. চঞ্চল ইসলাম নীরব (২৬)।
র্যাব ১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫টি কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি ম্যাগাজিন স্লাইড, ৫টি ব্যারেল, ৩টি সুইচ গিয়ার চাকু, একটি হাত চাপ ব্লেড, একটি ইলেকট্রিক শুটার, ৯টি মোবাইল ফোন, ১১টি সিম কার্ড, ১০০টি এয়ারগান কার্তুজ এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।
ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জামাল উদ্দিন বলেন, র্যাব চারজনকে অস্ত্র-গুলিসহ আটকের পর ঈশ্বরদী থানায় হস্তান্তর করেছে। তাঁদের অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী চিলমারী ইউনিয়নের ডিগ্রির চর এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২ মিনিট আগে
ঢাকাগামী প্রভাতী ট্রেনসহ ছয় দফা দাবিতে যশোর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করেছে যশোরবাসী। সোমবার দুপুরে আয়োজিত কর্মসূচি থেকে এক মাসের আল্টিমেটাম দিয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহে রেল অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
৬ মিনিট আগে
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় মিলি বেগম (৩০) নামে এক নারীকে পুকুরের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।
১০ মিনিট আগে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের এক ছাত্র পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের দাবিতে ক্যাম্পাসে অনশন করছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত একই দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। ওই ছাত্র অভিযোগ করেছেন, বিভাগীয় প্রধান তাঁকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন।
১৯ মিনিট আগে