
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের এক ছাত্র পুনঃপরীক্ষা ও খাতা পুনর্মূল্যায়নের দাবিতে ক্যাম্পাসে অনশন করছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে আজ সোমবার বিকেল পর্যন্ত একই দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন তিনি। ওই ছাত্র অভিযোগ করেছেন, বিভাগীয় প্রধান তাঁকে ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়েছেন। ববি কর্তৃপক্ষ জানিয়েছে, সাকিবকে পুনর্ভর্তি হয়ে প্রচলিত নিয়মে পাঠদান চালিয়ে যেতে হবে।
জানা গেছে, সাকিব মিয়া জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র। দ্বিতীয় বর্ষে তিনি ছয়টি বিষয়ে ফেল করেন। গত ২০২৫ সালে এই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। সাকিব দাবি করেছেন, বিভাগীয় প্রধানসহ কয়েকজন শিক্ষক ইচ্ছে করে কম নম্বর দিয়ে তাঁকে ছয় বিষয়ে ফেল করিয়ে দিয়েছেন। তিনি আরও বলেন, গত ২২ এপ্রিল তিনি উপাচার্য বরাবর আবেদন করেছিলেন খাতা পুনর্মূল্যায়ন এবং পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ চেয়ে। কিন্তু ১ জুলাই একাডেমিক কাউন্সিলের সভায় তাঁর আবেদন বাতিল করে দেওয়া হয়েছে। এটা বিভাগীয় প্রধানের কারসাজি। যদিও এর আগে অনশনকালে তাঁকে সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৎকালীন উপাচার্য তৌফিক আলম।
সাকিব আরও জানান, তিনি অনশন করায় আজ দুপুরে সহকারী প্রক্টর প্রভাষক গাজি সাখাওয়াত হোসেন বলেছেন, আনসার দিয়ে পিটিয়ে তাঁকে বের করে দেবেন। তবে সহকারী প্রক্টর গাজী সাখাওয়াত শিক্ষার্থীর এমন অভিযোগ অস্বীকার করেছেন।
জানতে চাইলে জিওলজি অ্যান্ড মাইনিং বিভাগের বিভাগীয় প্রধান ড. ধীমান কুমার রয় জানান, সাকিব মিয়া বিভাগের কাছে যে বিষয়গুলোতে আবেদন করেছেন, সেগুলো একাডেমিক কাউন্সিলে তোলা হয়েছে। একাডেমিক কাউন্সিলে কী সিদ্ধান্ত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলতে পারবে। তিনি আরও জানান, খাতা পুনর্মূল্যায়ন কিংবা পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ নেই। তিনি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছিলেন। ফেল করিয়ে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, পরীক্ষার খাতা দুজন পরীক্ষক পৃথকভাবে দেখেন। সে ক্ষেত্রে নম্বর কম দিয়ে ফেল করানোর সুযোগ নেই।
এ প্রসঙ্গে ববির পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সাদিকুর রহমান বলেন, সাকিব মিয়ার একাডেমিক ঘাটতি আছে। তিনি ২০২১-২২ সেশনে দ্বিতীয় বর্ষে ছয়টি কোর্সে ফেল করেছেন। তিনি একদিকে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়ার অভিযোগ করেছেন আবার অপর দিকে খাতা পুনর্মূল্যায়ন ও পুনরায় পরীক্ষা দেওয়ার দাবি জানিয়েছেন। কিন্তু একাডেমিক কাউন্সিল তাঁর আবেদন গ্রহণ করেনি। তাঁকে এখন নিয়মিত ব্যাচের সঙ্গে দ্বিতীয় বর্ষে পুনর্ভর্তি হতে হবে।
এ ব্যাপারে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মামুন অর রশিদ আজকের পত্রিকাকে জানান, সাকিব মিয়া তাঁদের ছাত্র। তিনি প্রচলিত নিয়মে লেখাপড়া করতে পারবেন। যেখান থেকে (দ্বিতীয় বর্ষ) ফেল করেছেন, সেখান থেকে শুরু করতে হবে। কিন্তু তিনি কারও কথা শোনেন না। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী খাতা পুনর্মূল্যায়নের সুযোগ নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক, সহপাঠীরা তাঁকে বুঝিয়েছেন, কিন্তু তিনি কারও কথা শুনছেন না। তাঁর অভিভাবকদের জানানো হয়েছে। তাঁরা এসে উদ্যোগ নেবেন।

কুমিল্লার দেবিদ্বারে গ্রাহক সেজে পূবালী ব্যাংকের শাখায় ঢুকে এক গ্রাহকের চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক কৌশলে টাকার বান্ডিল নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যান...
৩৮ মিনিট আগে
মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মধ্যে ৯ ও ১২ বছর বয়সী দুই শিশুর পেটে করে চট্টগ্রামে পাচার করা হচ্ছিল সাড়ে ৭ হাজারের বেশি ইয়াবা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তৈলারদ্বীপে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এক নারীসহ দুই শিশুকে আটক করে র্যাব-৭।
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই রাতে আটটি মন্দির ও ঠাকুরঘরে চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ভুনবীর ইউনিয়নের ভীমসী, বাবুর বাজার, শাসন ও ভুনবীর গ্রামের বিভিন্ন মন্দির ও ঠাকুরঘরে এসব চুরি হয়। চোরেরা পিতলের মূর্তি, পিতল ও কাঁসার বাসনপত্র এবং প্রণামির বাক্সে থাকা নগদ টাকা নিয়ে গেছে...
২ ঘণ্টা আগে
ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে আবদুল আলীম (৩৬) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।
৩ ঘণ্টা আগে