
ফেনীর সোনাগাজী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমে তথ্য সংগ্রহকারী হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতার নাম চূড়ান্ত তালিকায় আসায় স্থানীয় পর্যায়ে ও সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করা হচ্ছে।
গত রোববার (১৬ আগস্ট) রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত ১৭৫ জন প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। ওই তালিকায় চরমজলিশপুর ইউনিয়নে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পাওয়া আব্দুল্লাহ আল জাবের স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্য সরকারি প্রকল্পে দায়িত্ব পাওয়ায় স্থানীয় রাজনীতি ও নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড শুমারি উপলক্ষে গত ২ আগস্ট সুপারভাইজার এবং ৪ আগস্ট তথ্য সংগ্রহকারী পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুটি পদে ছয় শতাধিক আবেদনকারীর মধ্যে থেকে উত্তীর্ণদের চূড়ান্ত তালিকা গত রোববার রাতে প্রকাশ করা হয়। তালিকা প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীর রাজনৈতিক পরিচয় নিয়ে ক্ষোভ জানান অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ আল জাবের জানান, তিনি সাধারণ পরীক্ষার্থী হিসেবেই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তবে চূড়ান্ত তালিকায় নাম আসবে, তা ভাবেননি।
বিষয়টি নিয়ে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু উদ্বেগ প্রকাশ করে বলেন, ফ্যামিলি কার্ডের মতো গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমে দায়িত্ব প্রদানের আগে প্রার্থীর রাজনৈতিক পরিচয় ও ব্যাকগ্রাউন্ড যথাযথভাবে যাচাই করা আবশ্যক ছিল। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত কেউ কীভাবে এমন দায়িত্ব পান, তা খতিয়ে দেখার দাবি জানান তিনি।
অভিযোগের বিষয়ে সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারজান হোসাইন জানান, প্রকাশিত তালিকার দুজনের বিষয়ে তাঁদের কাছে অভিযোগ এসেছে। তিনি বলেন, ‘প্রাপ্ত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেললাইনে এক যাত্রীকে কুপিয়ে তাঁর কাছ থেকে ৭০ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মোস্তাক আহম্মেদ (৪১) নামে ওই যাত্রী গুরুতর আহত হয়েছেন।
৬ মিনিট আগে
খুলনার রূপসা উপজেলা যুবদলের কর্মী ফখরুল ইসলাম হত্যা মামলায় ইব্রাহিম ওরফে কাটাপ্পা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি রেকর্ড শেষে সোমবার (১৭ আগস্ট) রাতে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন খুলনার সিনিয়র জুডিশিয়াল আদালত-২-এর বিচারক অপূর্ব বালা...
১৬ মিনিট আগে
সাবেক প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র রায় পরলোকগমন করেছেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ৯ নম্বর মঙ্গলপুর ইউনিয়নের মোস্তফাবাদ গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যের কারণে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
২৭ মিনিট আগে
একসময় টাঙ্গাইল শহরের সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ভাসানী হল। ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় এখন জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ডে এই ভাসানী হলে নেই প্রাণচাঞ্চল্য। এই হল এক যুগের বেশি সময় ধরে পরিত্যক্ত। এর বারান্দায় বসছে পানের দোকান। এর চত্বর দখল করেছে ট্রাকস্ট্যান্ড। বসে মাদকের আড্ডা।
৬ ঘণ্টা আগে