Ajker Patrika

দায়িত্ব নেওয়ার ৭ দিনেই ফেনীর এসপি হাবিবুল্লাহকে খাগড়াছড়িতে বদলি

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২১: ৪৪
দায়িত্ব নেওয়ার ৭ দিনেই ফেনীর এসপি হাবিবুল্লাহকে খাগড়াছড়িতে বদলি
এসপি মো. হাবিবুল্লাহ। ছবি: সংগৃহীত

ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবিবুল্লাহকে। তাঁর স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার বর্তমান এসপি মো. জসিম উদ্দীনকে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাবিবুল্লাহকে খাগড়াছড়ির মহালছড়িতে অবস্থিত ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে সংযুক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। অন্যদিকে, গাইবান্ধার এসপি মো. জসিম উদ্দীনকে ফেনীর নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

এর আগে, ১৫ নভেম্বর ফেনী ও গোপালগঞ্জের পুলিশ সুপার পদে রদবদল করা হয়। ওই দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ফেনীর তৎকালীন এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জে ও গোপালগঞ্জের এসপি মো. হাবিবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত