চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক প্রসূতির নবজাতক মারা গেছে। এর আগে প্রসূতি ওই মাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরিবারটি অভিযোগ করেছে, ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং দায়িত্বহীনতার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার চমেক হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। এর আগে গত রোববার (৪ অক্টোবর) চিকিৎসায় অবহেলাজনিত বিষয়ে তদন্ত করতে রাঙামাটি সিভিল সার্জনের কাছে লিখিত অভিযোগ দিয়েছিল পরিবারটি। এর মধ্যেই আজ শিশুটি মারা গেল।
ওই অভিযোগে বলা হয়েছিল, গত শুক্রবার (২ অক্টোবর) রাঙামাটির বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নের বাসিন্দা সুজন চাকমার স্ত্রী নীতিষা চাকমা (২০) সন্তান প্রসবের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরদিন প্রসববেদনা উঠলে তাঁকে লেবার রুমে নেওয়া হয় এবং একপর্যায়ে বাচ্চার মাথা আংশিক বাইরে বেরিয়ে আসে।
পরিবারের অভিযোগ, সে সময় কর্তব্যরত নার্স সিজারিয়ান অপারেশনের কথা বলে হাসপাতাল রোডের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু পরিবারের আর্থিক সচ্ছলতা ও বন্ধের দিনে হাসপাতালে গাইনি চিকিৎসক না থাকায় চরম অনিশ্চয়তা তৈরি হয়। পরে দীর্ঘ সময় পর এক সিনিয়র নার্স স্বাভাবিক ডেলিভারি করলেও ততক্ষণে নবজাতকের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হয়ে পড়ে।
পরে অবস্থার অবনতি হলে গত শনিবার (৩ অক্টোবর) রাতেই নবজাতককে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ শিশুটি মারা যায়।
এ ঘটনায় রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা এবং দায়িত্বহীনতাকে দায়ী করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নবজাতকের পরিবার।
এর আগে গত রোববার নবজাতকের নানা জ্ঞান বিকাশ চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চরম অবহেলা এবং দায়িত্বহীনতার জন্য রাঙামাটির সিভিল সার্জন ও তত্ত্বাবধায়ক বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগে পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচার দাবি করেন।
এ বিষয়ে রাঙামাটি সিভিল সার্জন নুয়েন খীসা বলেন, ‘একটি অভিযোগ পেয়েছি। প্রকৃত ঘটনা কী হয়েছে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

রাজধানীর ধানমন্ডি লেকের তলদেশে জমে থাকা কাদা ও বর্জ্য অপসারণের মধ্য দিয়ে লেকটির পুনঃখনন ও আধুনিকায়নের কাজ শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। প্রায় এক বছর ধরে চলবে পুনঃখননের কাজ। এরপর লেকের পানি শোধন, পাড়ের দেয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং আলোকসজ্জাসহ বিভ
১৭ মিনিট আগে
কুমিল্লার চৌদ্দগ্রামে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে মসজিদে গিয়ে মৃত্যুবরণ করেছেন বাগৈগ্রাম পশ্চিম পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন শাহজাহান মিস্ত্রী। মঙ্গলবার ভোরে মসজিদে প্রবেশের পর তিনি লুটিয়ে পড়েন বলে জানান ইমাম।
১৯ মিনিট আগে
সাংবাদিকতায় যুক্ত হওয়ার কয়েক মাসের মধ্যেই জামালপুরের দেওয়ানগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হয়েছেন দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু। সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত একজন ব্যক্তির প্রেসক্লাবের শীর্ষ পদে আসীন হওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
২৮ মিনিট আগে
যৌতুকের দাবিতে স্ত্রী ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার মামলায় মো. রাকিবুল হাসান রাকিবকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ. ন. ম. ইলিয়
৩৬ মিনিট আগে