
মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। আজ রোববার ভোরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, উপজেলার করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।
ভুক্তভোগী গৃহবধূ, স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোরে প্রতিদিনের মতো প্রবাসীর স্ত্রী (গৃহবধূ) বসতঘরের দরজা খোলেন। কয়েক মিনিটের মধ্যে চার/পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধূকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্তু অন্যরা পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, এরা দু’জনই ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। এ ছাড়া আটক দুজনের একজন বড়লেখা পৌর শহরের হার্ডওয়্যার ব্যবসায়ী শশাঙ্ক দত্ত অপহরণ মামলার এজাহার নামীয় আসামি।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগির চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ধর্ষণ চেষ্টাকারি দুই যুবককে আটক করেন। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস খানকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার দুজনকে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
৯ মিনিট আগে
নোয়াখালীর চাটখিল পৌরসভায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে আবু বক্কর সিদ্দিক সুমন নামের এক অটোরিকশাচালককে আটক করে জনতা মারধর করে। পরে তাঁর পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগানো হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে।
২৪ মিনিট আগে
গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন জ্যামের ফিলিংস ব্যবহার, বিএসটিআই লাইসেন্স জালিয়াতি ও মোড়কে চায়নিজ ভাষা ব্যবহারের অপরাধে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় এই অভিযান চালানো হয়।
২৯ মিনিট আগে
গতকাল রোববার (১৯ জুলাই) ভৈরবের এসএ পরিবহন থেকে একটি পার্সেল পাঠানো হয়। পার্সেলে প্রেরকের ঠিকানায় ‘হরিদাস, আশুগঞ্জ’ এবং একটি মোবাইল নম্বর (০১৭৩৮-৮৩৩৩২৯) উল্লেখ করা হয়। প্রাপকের ঠিকানায় লেখা ছিল পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফারুকের নাম ও তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর।
৩৩ মিনিট আগে