
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে বিরোধের জেরে মো. ইলিয়াস খান (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের আব্দুল আজিতের ছেলে মো. রাসেল (৪২) এবং একই এলাকার মৃত আব্দুল মোমিন খানের ছেলে মো. সোহেল খান (৪০)। নিহত ইলিয়াস একই গ্রামের সাত্তার খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা নিয়ে ইলিয়াস খানের সঙ্গে রাসেলের কিশোর ছেলে সিয়াম আহমেদের বিরোধ হয়। পরে রাসেল ও তাঁর ছেলে সিয়াম ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন ইলিয়াসকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই রতন আলী বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, অভিযান চালিয়ে রাসেলকে সিরাজগঞ্জ শহর থেকে এবং সোহেল খানকে কামারখন্দ থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত কিশোর সিয়াম আহমেদ পলাতক রয়েছে।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ. ফ. ম. ওবায়দুল ইসলাম বলেন,`হাসপাতালে আনার আগেই ইলিয়াসের মৃত্যু হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।'
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকসহ অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৩ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৩ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩২ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে