
গাজীপুরের কালীগঞ্জে অনুমোদনহীন জ্যামের ফিলিংস ব্যবহার, বিএসটিআই লাইসেন্স জালিয়াতি ও মোড়কে চায়নিজ ভাষা ব্যবহারের অপরাধে আইশিন ফুডস কোম্পানি লিমিটেড নামের একটি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের নাগরভেলা এলাকায় এই অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গাজীপুর জেলা কার্যালয়ের কর্মকর্তা ফারজানা ইয়াসমিন সোনিয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কারখানাটিতে উৎপাদিত পাউরুটির মেয়াদ দেওয়া হচ্ছিল ২০ দিন থেকে এক মাস পর্যন্ত। কিন্তু দীর্ঘ সময় পাউরুটি ভালো থাকার বিষয়ে কোনো ল্যাব রিপোর্ট তারা দেখাতে পারেনি। এ ছাড়া খাদ্যের মোড়কে চায়নিজ ভাষা লেখা ছিল। প্রতিষ্ঠানটিতে যে ধরনের পাউরুটি উৎপাদনের লাইসেন্স নেওয়া হয়েছে, বাস্তবে তার মিল ছিল না। বিশেষ করে, পাউরুটির মধ্যে ‘জ্যাম ফিলিংস’ ব্যবহার করা হচ্ছিল, যার বিএসটিআই অনুমোদন ছিল না। কারখানাটির হালনাগাদ কোনো ট্রেড লাইসেন্সও ছিল না।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরোয়ার লিমা বলেন, কারখানাটিতে বিভিন্ন অসংগতি থাকায় তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বনগাঁও সরকারি আশ্রয়ণ প্রকল্প ঘেঁষে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে নদীভাঙনের ঝুঁকিতে পড়েছে প্রকল্পে বসবাসরত ১৬০টি ভূমিহীন পরিবারের বসতভিটা। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নাকের ডগায় দুই মাস ধরে এই কার্যক্রম চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
৭ ঘণ্টা আগে
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাজলা মাঝেরপাড়া গ্রামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মরদেহ ঝালমুড়ি বিক্রেতা এক নারীর বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে হত্যার সন্দেহে স্থানীয়দের পিটুনিতে ওই নারীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগে
চট্টগ্রাম বন্দরে ২০ দিনের ব্যবধানে বহির্নোঙরে নোঙর করা তিনটি বিদেশি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। নাবিকদের জিম্মি করে জলদস্যুরা লুট করেছে কোটি টাকার মালামাল। এতে আতঙ্কে রয়েছেন জাহাজমালিক, শিপিং এজেন্ট ও নাবিকেরা। অভিযোগ রয়েছে, নির্বিঘ্নে ঘটছে এসব লুটপাটের ঘটনা।
৭ ঘণ্টা আগে
খুলনা বিভাগে ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত টানা চার দিনের ভারী বৃষ্টিপাতে মৎস্য ও কৃষি খাতের অন্তত ১৪০ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু মৎস্য খাতেই প্রায় ১২৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে ১৪ কোটি ৫০ লাখ টাকার। মৎস্য খাতে মোট ক্ষতির প্রায় ৭০ শতাংশই হয়েছে চিংড়িচাষিদের।
৭ ঘণ্টা আগে