
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের অবহেলায় এক বৃদ্ধ রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এই মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা দায়িত্বরত চিকিৎসকের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে পীরগঞ্জ উপজেলার খেজমতপুর বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুর রউফ (৮০) নামে এক পথচারী আহত হন। স্থানীয়রা তাঁকে গুরুতর আহত অবস্থায় দ্রুত পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বজনদের অভিযোগ, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাজমুন নাহার ও কমিউনিটি মেডিকেল অফিসার বাহারুল ইসলাম সময়মতো চিকিৎসা দেননি। তাঁদের দাবি, দীর্ঘ সময় অবহেলায় ফেলে রাখার কারণেই আব্দুর রউফের মৃত্যু হয়েছে।
রোগীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে তাঁরা হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকের ওপর চড়াও হন। এতে হাসপাতাল এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে ডা. নাজমুন নাহার বলেন, ‘রোগীকে হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তবে রোগীর অবস্থা আগেই গুরুতর ছিল। আমাদের ওপর হামলার ঘটনাটি দুঃখজনক।’

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে একটি গাড়ির ভেতরে একসঙ্গে পাওয়া গেছে চার ভাইয়ের মৃতদেহ। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর গ্রামে তাদের বাড়ি। গাড়ির এসির গ্যাসে তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই চার সহোদর হলেন– রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দর রাজা পাড়ার প্রয়াত মোহাম্ম
২৩ মিনিট আগে
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিভাগীয় একাডেমিক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরিবেশবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মনিরুল ইসলামকে...
৩৪ মিনিট আগে
প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহসভাপতি ও বিশিষ্ট হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান। আজ দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এই ব্যতিক্রমধর্মী কর্মসূচি...
১ ঘণ্টা আগে
গণভোটের রায় বাস্তবায়ন ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আগামী শনিবার জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলের বিভাগীয় সমাবেশ। আজ বৃহস্পতিবার নগরীর কুমারপাড়া এলাকার একটি রেস্টুরেন্টে ১১ দলের সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে