
রাঙামাটি জেনারেল হাসপাতালের নবনির্মিত ভবনে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দিয়েছে রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)।
আজ বৃহস্পতিবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতাল ও রিজিয়নের নিজস্ব চিকিৎসক এবং দক্ষ জনবলের মাধ্যমে এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।
সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক।
উদ্বোধনকালে রিজিয়ন কমান্ডার বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং বিভিন্ন মানবিক কল্যাণমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
মেডিকেল ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৬০০ রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি তাঁদের প্রয়োজনীয় ওষুধও সম্পূর্ণ বিনা মূল্যে বিতরণ করা হয়।
সেনা রিজিয়নের এ মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয় মানুষ ও সাধারণ রোগীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানা যায়, প্রাইম পরিবহনের বাসটি শীতাতপ নিয়ন্ত্রিত। বাসটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১৫ মিনিট পর দুপুর ২টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।
৭ মিনিট আগে
প্রতীক বরাদ্দের পর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলাম বলেন, পাঁচ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়েছে। আজ বৃহস্পতিবার থেকেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। তবে প্রচার-প্রচারণাসহ সব ধরনের নির্বাচনী কার্যক্রম আচরণবিধি
১১ মিনিট আগে
বরিশাল নগরের ব্যস্ততম চৌমাথা এলাকায় মহাসড়ক দখল করে হঠাৎ বসানো হয়েছে অন্তত ২৫টি ভ্রাম্যমাণ ফলের দোকান। প্রতিটি দোকানে সিটি করপোরেশনের লোগো ব্যবহার করা হলেও কর্তৃপক্ষ জানিয়েছে, এসব স্টলের কোনো বৈধ অনুমোদন নেই। অবৈধভাবে সড়ক দখলের কারণে ওই এলাকায় তীব্র যানজট ও যান চলাচলে ব্যাঘাত ঘটছে...
১৭ মিনিট আগে
মামলায় শেখ হাসিনাসহ ২০ জন পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিদের মধ্যে পলক, সাদেক খান, ফুরকান হোসেন ও শাহজাহান খান বর্তমানে কারাগারে রয়েছেন। এছাড়া জামিনে রয়েছেন ১০ জন।
১৭ মিনিট আগে