
মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আব্দুল মন্নান। কিন্তু এই আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে খেলাফত মজলিসের আহমদ বেলালকে সম্প্রতি মনোনীত করা হয়েছে। আর তাই ফুঁসে উঠেছেন এলাকাবাসী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) তাঁরা জামায়াতের প্রার্থীকে অবরুদ্ধ করে রেখেছেন। তিনি যাতে মনোনয়নপত্র প্রত্যাহার করতে না পারেন, সেই লক্ষ্যে তাঁরা রাজনগর উপজেলার দত্তগ্রামে প্রার্থীর নিজ বাড়িতে তাঁকে অবরুদ্ধ করেন।
অবরুদ্ধকারীরা বলছেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আব্দুল মন্নানের সঙ্গে কাজ করেছি। তিনি এখন নির্বাচন না করলে আমরা কাকে ভোট দেব। তাঁকে মনোনয়নপত্র প্রত্যাহার করতে দেওয়া হবে না।’
জামায়াতের প্রার্থী আব্দুল মন্নানের মোবাইল ফোনে কল দিলে তাঁর ছেলে ডা. তানভীর রিসিভ করেন। তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে নির্বাচনকে সামনে রেখে এলাকাবাসী ও কর্মীদের নিয়ে কাজ করছেন। এ জন্য তিনি যাতে মনোনয়ন প্রত্যাহার করতে না পারেন, তাই সকাল থেকে বাড়িতে সাধারণ মানুষ এসে বাবাকে অবরুদ্ধ করেছেন। তবে এখানে জামায়াতের কোনো নেতা নেই। সবাই নির্বাচনী এলাকার বাসিন্দা ও আমার বাবার কর্মী।’
জানা যায়, ১০ দলীয় জোট থেকে খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বেলালকে মৌলভীবাজার-৩ আসনে চূড়ান্ত করার পর স্থানীয় জামায়াতের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নেতাদের ওপর থানার ভেতরে হামলার ঘটনায় মামলা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রমনা বিভাগের উপ-পুলিশ...
৭ মিনিট আগে
সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও ফুটপাত দখলমুক্ত করতে সরকার নীতিমালা তৈরি করছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট নকশা, গতি ও নিরাপত্তাবিশিষ্ট নির্দিষ্ট সংখ্যক রিকশা সড়কে চলবে বলেও জানিয়েছেন তিনি...
১ ঘণ্টা আগে
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই ব্যক্তির মাথাসহ শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবারবাগানে কাজ শেষে বাড়ি ফেরার পথে ফাঁড়ি পার হওয়ার সময় এক রাবারশ্রমিক মারা গেছেন। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম মোহাম্মদ মোস্তাক আহমদ (৬০)। বাড়ি স্থানীয় তুফান আলীপাড়ায়।
১ ঘণ্টা আগে