
চট্টগ্রামের লোহাগাড়ার জাঙ্গালিয়া এলাকায় এক দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার বাস–মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত সাতজনের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত তিনজন।
আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে সাতজনের লাশ উদ্ধার করেছেন। তবে তাঁরা প্রাথমিকভাবে হতাহত ব্যক্তিদের নাম–পরিচয় জানাতে পারেননি।
একই ঘটনায় আরও একজনেরমৃত্যুর খবর শোনা গেলেও পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ঈদুল ফিতরের দিন গত সোমবার সকালে একই এলাকায় বাস–মিনিবাসের সংঘর্ষে পাঁচজন নিহত হন। এ নিয়ে এক দিনের ব্যবধানে একই এলাকায় মহাসড়কে ১২ জনের প্রাণহানি হলো। এ ছাড়া দুই ঘটনায় আহত হয়েছেন ১১ জন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার অভিযানে যাওয়া লোহাগাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে সকালে একটি বাসের সঙ্গে দুটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। মাইক্রোবাস দুটি কক্সবাজারের দিকে যাচ্ছিল। বাসটি ছিল চট্টগ্রামের দিকে। প্রথমে বাসের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের পেছনে থাকা আরও একটি মাইক্রোবাস এসে সেখানে ধাক্কা খায়।

রাখাল চন্দ্র রুদ্র বলেন, হতাহতদের বেশির ভাগই প্রথম মাইক্রোবাসের যাত্রী ছিলেন। ওই মাইক্রোবাসের চালকও মারা গেছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম–পরিচয় জানা যায়নি। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস দুমড়েমুচড়ে গেছে। বাসটিরও সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতি ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর জোর দিয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কনফারেন্স কক্ষে ‘একাডেমিয়া—শিল
৭ মিনিট আগে
মুন্সিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিরাজদিখান উপজেলা কমিটির সভাপতি মহিউদ্দিন আহমেদ (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তিনি মৃত্যুবরণ
১০ মিনিট আগে
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পানিতে ডুবে আয়মান (৭) ও আল জাহিম (৫) নামের আপন দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের বলাকিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান ও আল জাহিম ওই গ্রামের সৌদিপ্রবাসী শামসুল আলমের ছেলে।
১২ মিনিট আগে
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর তোলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দীঘিরপাড়সংলগ্ন বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগে