
নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর তোলার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের গুঞ্জর খাঁ দীঘিরপাড়সংলগ্ন বালুরচর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি চক্র দীর্ঘ দিন ধরে তিস্তা নদীর তলদেশ থেকে বোমা মেশিন ব্যবহার করে অবৈধভাবে পাথর তুলছে। এতে নদীর গতিপথ পরিবর্তনসহ আশপাশের ফসলি জমি ও প্রাকৃতিক পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
গতকাল দিবাগত রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানা-পুলিশের একটি দল টেপাখড়িবাড়ী ইউনিয়নের বালুরচর এলাকার তিস্তা নদীতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রায় ২০ জন ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া করে ঘটনাস্থল থেকেই পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে যাঁরা পালিয়েছেন, তাঁরা পাথর উত্তোলনে ব্যবহৃত মূল বোমা মেশিনটি ট্রলিতে করে সরিয়ে নিয়ে গেছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. তারিকুল ইসলাম (২৬), মো. আলিয়ার রহমান (৪৫), মো. তাইজুল ইসলাম (৪৫), মো. মিজানুর রহমান (৩৫) ও মো. আ. মান্নান (৩৫)। তাঁরা সবাই ডিমলা উপজেলার পূর্ব খড়িবাড়ী (দীঘিরপাড়) এলাকার বাসিন্দা।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি ৬ ইঞ্চি প্লাস্টিকের রিং পাইপ, তিনটি ডেলিভারি পাইপ, একটি ১২ ভোল্টের হ্যামকো ব্যাটারি, দুটি কোদাল, একটি বেলচা, দুটি জারিকেন এবং ৪ সিএফটি পাথর (২ বস্তা) জব্দ করেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেছেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১০ জন নামীয় ও আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের বিরুদ্ধে খনি ও খনিজসম্পদ (নিয়ন্ত্রণ ও উন্নয়ন) আইন, ১৯৯২-এর ৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

চট্টগ্রামের পটিয়ায় স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় মো. সিরাজুল ইসলাম (৩০) নামে এক ব্যাংক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি এলাকার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগে
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ৬০০ মসজিদে বিভিন্ন জাতের বৃক্ষের চারা বিতরণ করেছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কয়ছর আহমেদ। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ বিতরণ অনুষ্ঠান হয়।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের সালথা উপজেলার বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি বসতবাড়ি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের হালিশহরে আন্তজেলা পরিবহনশ্রমিকদের নির্বাচনে ভোট গ্রহণের সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ভোটকেন্দ্রে অব্যবস্থাপনা ও জাল ভোট নিয়ে দুই পক্ষের বিরোধ মেটাতে গিয়ে আজ মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে নগরের হালিশহর ঈদগাহ এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে এই সংঘর্ষ হয়।
১ ঘণ্টা আগে